CBSE বোর্ডের দশম, দ্বাদশের পরীক্ষায় ChatGPT নিষিদ্ধ হলো! পড়ুন বিস্তারিত প্রতিবেদন

Published By: Madhumita Pal | Published On:
Share:

এদিন ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই একাধিক নির্দেশিকা আনা হয়েছিল। আর এবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ChatGPT এর ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা আনা হলো বোর্ডের তরফে।

চলতি বছরের সিবিএসই বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮,৮৩,৭১০ জন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হচ্ছে পরীক্ষা। প্রথম থেকেই পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন বিধিনিষেধ এনেছে বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা কেন্দ্রে কোনওরকম বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। একইসাথে কড়া নির্দেশে বন্ধ করা হয়েছে ChatGPT এর ব্যাবহার। AI-চালিত এই ChatGPT হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। যা ব্যবহার করে বহু কঠিন প্রশ্নের উত্তর সহজেই উদ্ধার করা যায়। বোর্ড জানিয়েছে, পরীক্ষায় এই ChatGPT এর ব্যবহার করলে সেই পরীক্ষার্থীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

প্রসঙ্গত, সম্প্রতি ChatGPT প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিশ্ব জুড়ে। কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। সেখানেও এই ChatGPT নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও একাধিক নিয়মকানুন আনা হয়েছে রাজ্য প্রশাসন থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের