CBSE 2023 Result: দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ কবে? সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সিবিএসই বোর্ড!

Published By: Madhumita Pal | Published On:
Share:

এর মধ্যে সম্পন্ন হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ২১ লক্ষের বেশি পরীক্ষার্থী। দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ই ফেব্রুয়ারি থেকে যা চলে গত ২১ শে মার্চ পর্যন্ত। আর এবার পরীক্ষার ফলপ্রকাশ কবে হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হলো।

সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানানো হয়েছে, দশম শ্রেণীর পরীক্ষার ফলপ্রকাশে তৎপরতা গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে মে মাসের মধ্যেই প্রকাশ পেতে পারে পরীক্ষার ফলাফল। এই ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ হলো মে মাসের ১৫ থেকে ২৬। এর মধ্যেই দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। যদিও বোর্ডের তরফে ফলপ্রকাশের চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

চাকরির খবরঃ রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ

জানানো হয়েছে, রেজাল্ট প্রকাশ পাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) এ। এই সম্পর্কিত তথ্যগুলিও ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় প্রথম থেকেই সতর্ক ছিল বোর্ড। আর এবার পরীক্ষা শেষ হতে রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা। ফলে দ্রুত ফলপ্রকাশের সিদ্ধান্ত গ্রহণের পথে সিবিএসই বোর্ড।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন