দশম ও দ্বাদশ শ্রেণীর Admit Card প্রকাশ করলো CBSE বোর্ড! ডাউনলোড করবেন কিভাবে? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। সেইমতো এবার পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করলো বোর্ড। সিবিএসই স্কুলগুলির প্রধানরা বোর্ডের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের তাঁদের বিদ্যালয় থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তবে প্রাইভেটের পরীক্ষার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) মারফত নিজেদের লগ ইন ডিটেলস দিয়ে (অ্যাপ্লিকশন নম্বর/রোল নম্বর/নাম/সাল) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) অথবা (cbse.nic.in) এ যেতে হবে।
২) এরপর বিদ্যালয়ের লগ ইন লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার ইউজার আইডি সহ প্রয়োজনীয় বিবরণী দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
৪) অ্যাডমিট ডাউনলোড করার পর তা অবশ্যই প্রিন্ট করে নিতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে পাবেন?

প্রসঙ্গত, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। নির্ধারিত দিনে পরীক্ষা আরম্ভ হবে সকাল সাড়ে দশটা থেকে চলবে দুপুর সাড়ে বারোটা অথবা দেড়টা পর্যন্ত। পরীক্ষার বিষয় অনুযায়ী সময় নির্ধারিত হবে। সম্প্রতি প্রকাশ পাওয়া পরীক্ষার অ্যাডমিট কার্ডে সমস্ত তথ্যাবলী অবশ্যই মিলিয়ে নেবেন পরীক্ষার্থীরা। এছাড়া অ্যাডমিটে কিছু নির্দেশ থাকবে সেগুলিও মেনে চলতে হবে। পরীক্ষার দিন অবশ্যই সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডটি নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটি ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের