CBSE Exam। শুরু সিবিএসই বোর্ডের প্র্যাকটিকাল পরীক্ষা, কী কী নির্দেশ মানতে হবে? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বোর্ডের তরফে জানানো হয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষা শুরু হবে জানুয়ারির ২ তারিখ থেকে। পরীক্ষা চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার দিন প্রতিটি বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে।

সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় জানানো হয়েছে বোর্ডের তরফে। ইতিমধ্যে বোর্ড জানিয়েছে, প্র্যাকটিকাল পরীক্ষার জন্য একজন করে এক্সটারনাল শিক্ষককে নিযুক্ত করা হবে। প্র্যাকটিকাল পরীক্ষাকে সুপরিকল্পিতভাবে পরিচালনা ও ফলাফল প্রকাশের জন্য তৎপর সিবিএসই বোর্ড। সেই মতো প্র্যাকটিকাল পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে মেটানোর উদ্দেশ্যে বোর্ডের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘণ্ট, কবে পরীক্ষা?

প্র্যাকটিকাল পরীক্ষা নিয়ে যে যে নির্দেশগুলি মানতে হবে:-

১) বোর্ডের তরফে জানানো হয়েছিল কোনোও প্র্যাকটিকাল পরীক্ষাই পুনরায় নেওয়া হবে না। সুতরাং প্র্যাকটিকাল পরীক্ষার দিন সকল পরীক্ষার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে।
২) পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীদের।
৩) প্র্যাকটিকাল পরীক্ষার জন্য প্রতিটি বিদ্যালয়ের ল্যাবরেটরিগুলিকে সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে।
৪) প্রতিটি বিদ্যালয়ের প্রিন্সিপালকে পরীক্ষার তারিখ নির্দিষ্ট করার ক্ষেত্রে বহিরাগত পরীক্ষকদের
সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে।
৫) প্র্যাকটিকাল পরীক্ষার দিন বিদ্যালয়ে যে যে বহিরাগত পরীক্ষকরা থাকবেন তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই নিজ নিজ বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখতে।

সিবিএসই-এর দশম ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচিতে কিছু রদবদল এনে সম্প্রতি নতুন পরীক্ষাসূচিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইটটি ফলো করতে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের