CBSE Syllabus: ফের কাটছাঁট সিলেবাসে! প্রায় ৩০ শতাংশ বাদ দিল সিবিএসই বোর্ড

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ফের কাটছাঁট করা হল সিলেবাসে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের তরফে দশম শ্রেণীর সিলেবাসে বেশ কিছু বদল আনা হয়েছে। দশম শ্রেণীর সমাজবিজ্ঞান তথা সোশ্যাল সায়েন্সের সিলেবাসে প্রচুর বদল এনেছে বোর্ড। পাঠ্যক্রম থেকে বেশ কিছু পার্টকে বাদ দিয়ে নতুন সিলেবাস কাঠামো প্রকাশ করেছে সিবিএসই (CBSE)।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান সিলেবাসে পরিবর্তন এনেছে সিবিএসই (CBSE) বোর্ড। সূত্রের খবর, পড়ুয়াদের উপর যাতে অতিরিক্ত চাপের বোঝা কমে তার জন্য সিলেবাসের অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি এই নয়া সিলেবাস প্রকাশ করেছে সিবিএসই (CBSE) বোর্ড।

আরও পড়ুনঃ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

বোর্ডের তরফে জানানো হয়েছে, অনেকদিন ধরেই বইয়ের অতিরিক্ত বিষয়গুলি বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছিল পড়ুয়াদের জন্য। তাই এবার থেকে যতটুকু দরকার ততটুকুই পড়বেন পড়ুয়ারা। এই সংশোধিত সিলেবাসেই পঠনপাঠন চলবে স্কুল গুলিতে। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন বিষয়ের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। এবার সোশ্যাল সায়েন্সের সিলেবাসেও রদবদল করা হল।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের