CSIR-UGC NET 2023: পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে এনটিএ! ডাউনলোড করবেন কিভাবে? জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফে প্রকাশ করা হয়েছে জয়েন্ট CSIR-UGC NET 2023 ডিসেম্বর ২০২২- জুন ২০২৩ পরীক্ষার অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা (http://csirnet.nta.nic.in/) ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (csirnet.nta.nic.in)-এ যেতে হবে।

২) এরপর JOINT CSIR UGC NET December 2022/June 2023 Examination (Admit Card) লিঙ্কে ক্লিক করতে হবে।

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

৩) প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে নেবেন পরীক্ষার্থীরা।

জয়েন্ট সিএসআইআর – ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ৬ জুন ২০২৩ থেকে। জুনের ৬, ৭ ও ৮ তারিখে আয়োজিত হবে পরীক্ষা। ৬ জুন দুটি শিফটে নেওয়া হবে জীবন বিজ্ঞানের পরীক্ষা। ৭ জুন প্রথম শিফটে হবে রসায়ন ও দ্বিতীয় শিফটে হবে গণিতের পরীক্ষা। ৮ তারিখ সকালের শিফটে ভৌত বিজ্ঞান, পৃথিবী, সমুদ্র, বায়ুমণ্ডল বিজ্ঞান ও প্ল্যানেটারি সায়েন্সের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল এক্সাম সিটি ইন্টিমিশন স্লিপ। আর এবার প্রকাশ পেল অ্যাডমিট কার্ড। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

চাকরির খবরঃ পশ্চিম বর্ধমান জেলায় রুরাল লাইব্রেরিয়ান নিয়োগ

Official Notification: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের