রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No. – 91/KAN/SW/2023

পদের নাম – Data Manager
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক সহ কম্পিউটার এপ্লিকেশন কোর্সের বৈধ সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই 30wpm স্পিডে টাইপের দক্ষতা রাখতে হবে। যেকোনো সরকারি ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ১১,০০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যে রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন মারফৎ আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে। প্রার্থীদের পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট www.paschimmedinipur.gov.in – এর মাধ্যমে ওয়েবফর্মে সম্পূর্ণ আবেদনটি জানাতে হবে।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – ১৬ জুন, ২০২৩।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন