রেগুলার ও ডিসট্যান্স কোর্স সমতূল্য, ঘোষণা করলেন UGC সচিব রজনীশ জৈন

Published By: ExamBangla.com | Published On:
Share:

অনলাইন ডিস্টেন্স কোর্সে পাওয়া ডিগ্রি কি রেগুলার কোর্সের সমতূল্য? এই প্রশ্ন করোনা কালে এবং বর্তমান সময়ে ছাত্রছাত্রী মহলে বেশ চর্চিত বিষয়। এই নিয়ে নানা রকমের কথা প্রচার হচ্ছে চারিদিকে। তাই বিভ্রান্ত বহু ছাত্রছাত্রী। এই প্রশ্নের সমাধান করলেন ইউজিসি (UGC) ‘র সচিব রজনীশ জৈন।

এ বিষয়ে রজনীশ জৈন বলেন, ২০১৪ সালে ইউজিসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছিল যে, কেউ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রিগুলি যদি ডিস্টেন্সে বা অনলাইনে অর্জন করে, তাহলে তা প্রচলিত মাধ্যমে প্রাপ্ত ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য করা হবে। আরও জানান, ইউজিসি’র ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রাম রেগুলেশনের ২২ নং ধারায় এ কথা স্পষ্ট ভাবে বলা আছে।

আরও পড়ুনঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে

করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষার উপর জোর দিয়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগছিল, অনলাইনে শিক্ষার মাধ্যমে প্রাপ্ত এই ডিগ্রি ভবিষ্যতে তাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে কি? এই প্রশ্ন দূর করতেই এদিন বিবৃতি দিলেন ইউজিসি সচিব।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের