চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিম মেদিনীপুর জেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন জানাবেন?

Priyanka Sen
---Advertisement---

পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলায় অবস্থিত বিশিষ্ট ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। চাকরিপ্রার্থীদের এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা জটিল নিয়োগ পদ্ধতি ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে আপনাদের আবেদনের উপর ভিত্তি করে এই ইন্টারভিউ এর জন্য ডাক দেওয়া হবে। তাই কিভাবে আবেদন জানাবেন? কোন যোগ্যতায় আবেদন জানানো যাবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি জানতে পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- পোস্ট গ্রাজুয়েট টিচার (সাইকোলজি) কাম কাউন্সিলর

শিক্ষাগত যোগ্যতা- এখানে সাইকোলজি বিষয়ের উপর শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। তাই আবেদনকারী কে অবশ্যই সাইকোলজি নিয়ে পোস্ট গ্রেজুয়েশন করতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি রেগুলার কোর্সের B.Ed ডিগ্রী থাকলে তবেই এই পদে আবেদন জানাতে পারবেন।

অন্যান্য যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই নূন্যতম ১৮ বছর বয়সী হতে হবে। এর পাশাপাশি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ানোর পূর্ব অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে আবেদনকারীকে। এক্ষেত্রে যদি ICSE/CBSE বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ ৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- পোস্ট গ্রাজুয়েট টিচার (সাইকোলজি) কাম কাউন্সিলর পদে তৈরি হওয়া শূন্য পদ পূরণের জন্য বর্তমানে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন পত্র সঠিক পদ্ধতিতে পূরণ করে জমা করতে হবে।

১) সঠিকভাবে আবেদনপত্র পূরণের জন্য vsn.ac.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।

২) এরপর একটি A4 সাইজের পেপারে আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে হাতে-কলমে পূরণ করবেন।

৩) সঠিক তথ্যের সাথে আবেদন পত্র পূরণ হয়ে গেলে, প্রয়োজনীয় নথি হিসাবে- আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশীট এবং সার্টিফিকেটের জেরক্স, পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট এর জেরক্স ইত্যাদিতে সই করে নিতে হবে।

৪) এরপর সকল লুধি আবেদনপত্রের সঙ্গে একসাথে করে অ্যাটাচ করে দেবেন।

৫) সবশেষে একটি মুখবন্ধ খামে নিজের সই করে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি ভরে ১৩/০৬/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবেন।

চাকরির খবরঃ রাজ্যের বৃহত্তম প্রেসে নিয়োগের সুযোগ

আবেদনপত্র পাঠানো ঠিকানা- Principal, Vidyasagar Shishu Niketan, Rangamati, Vidyasagar University, Paschim Medinipur, Pin-721102

এক্ষেত্রে আবেদন পত্রটি স্পিড পোস্ট এর মাধ্যমে অথবা নিজে গিয়ে জমা করতে পারেন। আপনাদের প্রয়োজনের জন্য নিচে দেওয়াল লিংক থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ