মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশে DRDO তে কর্মী নিয়োগ শুরু হল, জেনে নিন আবেদন পদ্ধতি

Published By: Priyanka Sen | Published On:
Share:

কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম দপ্তর DRDO তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। প্রতিটি চাকরি প্রার্থীর জন্য অনলাইন মাধ্যমেই আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বর্তমানে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের গুরুত্ব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা বিভিন্ন যোগ্যতায় এই পদে আবেদন জানাতে চাইলে, বিস্তারিত তথ্য অবশ্যই জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

পদের নাম- ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস।

মোট শূন্য পদের সংখ্যা- ২২ টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

১) গ্রাজুয়েট অ্যাপেন্টিস- এই পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।

২) টেকনিশিয়ান বা ডিপ্লমা অ্যাপ্রেন্টিস- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই এই ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের।

৩) ট্রেড অ্যাপ্রেন্টিস- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে বিভিন্ন ট্রেডে ITI যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে প্লাম্বার, পেন্টার, কার্পেন্টার, অটোমোবাইল মেকানিক, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং মেকানিক, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ট্রেডে কর্মী নিয়োগ করা হচ্ছে।

---Advertisement---

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

বয়স সীমা- সরকারি নিয়ম অনুসারে আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। এর পাশাপাশি সরকারি সংরক্ষণের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

মাসিক বেতন- নিযুক্ত প্রতিটি প্রার্থী সরকারি অ্যাপ্রেন্টিসের নিয়ম মেনেই মাসিক স্টাইপেন্ড পাবেন। মোট ১২ মাসের এই প্রশিক্ষণ সময়কালের প্রতি মাসেই কেন্দ্রীয় সরকার এবং DRDO র পক্ষ থেকে একটি ভালো মানের বৃত্তি দেওয়া হবে কর্মীদের।

চাকরির খবরঃ  উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে নিয়োগের সুযোগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যতার উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। সেই মেধা তালিকা অনুসারে প্রতিটি প্রার্থীর ইমেইল আইডিতে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য। এরপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই যোগ্য কর্মীকে নিযুক্ত করবে DRDO।

প্রয়োজনীয় নথি-

  • আবেদনের প্রিন্ট আউট,
  • মাধ্যমিকের এডমিট কার্ড এবং মার্কশিট,
  • গ্রাজুয়েশন/ডিপ্লোমা/ITI কোর্সের সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট,
  • আধার কার্ড,
  • সরকারি যেকোন পরিচয় পত্র,
  • আধার লিঙ্ক করানো ব্যাংকের পাস বইয়ের কপি,
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট,
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
  • PWD সার্টিফিকেট (যদি থাকে),
  • ২টি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ইত্যাদি।

আবেদন পদ্ধতি- গ্রাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস চাকরিপ্রার্থীদের https://nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অপরদিকে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য http://apprenticeshipindia.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তবেই আবেদন পত্র পূরণ করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ১৬ই জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে অবশ্যই নিচে দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন