DVC Recruitment 2025: পশ্চিমবঙ্গের DVC তে কর্মী নিয়োগ, স্নাতক যোগ্যতায় কলকাতায় চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ!

Published By: Priyanka Sen | Published On:
Share:

DVC Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC এর গুরুত্বপূর্ণ পদে কর্মখালি রয়েছে। এই উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই নিয়ে একটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক হতে চলেছে, এক বছরের চুক্তির সময়সীমা পেরিয়ে গেলে প্রয়োজন অনুসারে চাকরির মেয়াদ আরো এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। কোন পদে নিয়োগ করা হচ্ছে? কারা আবেদন জানাতে পারবেন? কিভাবে আবেদন জানাবেন? ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে হলে শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- অ্যাসোসিয়েট কনসালটেন্ট।

কর্মস্থল- কলকাতা।

বয়স সীমা- উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীরা ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। যদিও আবেদনের আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা গুলি ভালোভাবে বুঝে নিতে হবে চাকরিপ্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

---Advertisement---

চাকরির খবরঃ  রাজ্য সরকারি কলেজে সরকারি অধ্যাপক নিয়োগ

আবেদনের যোগ্যতা-

  • আবেদনকারীকে ভারতবর্ষের নাগরিক হতে হবে।
  • ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
  • নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিয়ে সমস্ত যোগ্যতা যাচাই করে তবে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের।

মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রতিদিন ৩৩০০ টাকা হিসাবে বয়সের প্রায় ৬৬,০০০ টাকা বেতন দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

চাকরির খবরঃ  ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.dvc.gov.in) থেকে চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ওয়েবসাইটের হোমপেজ থেকে কেরিয়ার অপশনটি বেছে নিতে হবে। এরপর অনলাইনে যাবতীয় তথ্য পূরণ করে আবেদন পত্রটি প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে জমা করতে হবে। এই পদের জন্য আবেদন গ্রহণ করা হবে ১৮ আগস্ট পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে হিন্দি অথবা ইংরেজি ভাষায় চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দিতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন