ECIL এ বিভিন্ন পদে নিয়োগের আবেদন শুরু, শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ECIL ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনে একটি মিনিরত্ন ক্যাটেগরির পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। সম্প্রতি ECIL এ বিভিন্ন পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। সারা দেশ জুড়ে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থী এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। নিয়োগের পর মাসে ৪০ হাজার টাকা থেকে বেতন মিলবে। সাথে রয়েছে আরো সুবিধা ও কেরিয়ার গ্রোথের সুযোগ। এই চাকরির শূন্যপদ, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

ECIL এ বিভিন্ন পদে নিয়োগের আবেদন শুরু

এই নিয়োগের মাধ্যমে প্রধানত প্রজেক্ট ইঞ্জিনিয়ার (PE), টেকনিক্যাল অফিসার ( TO), অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার (APE) এবং সিনিয়র কারিগর (SA) পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত যেমন- নতুন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, কালপাক্কাম এবং কুদানকুলাম সহ অন্যান্য স্থানে পোস্টিং হবে। প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ হবে। পরে প্রয়োজন ও পারফরম্যান্সের ভিত্তিতে ৪ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। নীচে শূন্যপদের সংখ্যা নিয়ে বিস্তারিত জানানো হল।

জোন পদের নাম মোট শূন্যপদ
ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষণ
নিউ দিল্লি (নর্দার্ন জোন) PE-C, TO-C, APE-C, SA-C ১১ টি
UR-8, OBC-2, SC-1
মুম্বাই (ওয়েস্টার্ন জোন) PE-C, TO-C, APE-C, SA-C ১১ টি
UR-7, OBC-2, SC-2
বেঙ্গালুরু ও কাইগা (সাদার্ন জোন) PE-C, TO-C, APE-C ৬ টি UR-5, OBC-1
চেন্নাই ও কুদানকুলাম (সাদার্ন জোন) PE-C, TO-C, SA-C ৩ টি UR-3

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের পদের ধরণ অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:

পদের নাম প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম নম্বর
প্রজেক্ট ইঞ্জিনিয়ার (PE-C) B.E. / B.Tech অন্তত ৬০%
টেকনিক্যাল অফিসার (TO-C) B.E. / B.Tech অন্তত ৬০%
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার (APE-C) | ডিপ্লোমা (Diploma) অন্তত ৬০%
সিনিয়র কারিগর (SA-C) ITI উত্তীর্ণ (Passed Out)
SC/ST প্রার্থীদের জন্য ন্যূনতম নম্বরের ক্ষেত্রে ১০% শিথিলতা রয়েছে
---Advertisement---

অভিজ্ঞতা

নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের জন্য অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট পদে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া থাকলে তাকেও অভিজ্ঞতা বলে গণ্য করা হবে। কোন পদের জন্য কত বছরের অভিজ্ঞতা লাগবে, নিচে দেওয়া হল।

পদ অভিজ্ঞতা
প্রজেক্ট ইঞ্জিনিয়ার ৩ বছরের অভিজ্ঞতা
টেকনিক্যাল অফিসার ১ বছরের অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ বছরের অভিজ্ঞতা
সিনিয়র কারিগর ২ বছরের অভিজ্ঞতা

বয়সসীমা

পদ বয়স
প্রজেক্ট ইঞ্জিনিয়ার
বয়স সর্বোচ্চ ৩৩ বছর।
টেকনিক্যাল অফিসার
বয়স সর্বোচ্চ ৩০ বছর।
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার
বয়স সর্বোচ্চ ৩০ বছর।
সিনিয়র কারিগর
বয়স সর্বোচ্চ ৩০ বছর।

OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং SC/ST প্রার্থীদের জন্য ৫ বছরের বয়স শিথিলতা থাকবে। বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীরা অতিরিক্ত ১০ বছরের ছাড় পাবেন।

বেতন

প্রত্যেক পদের জন্য বেতন সীমা আলাদা আলাদা। নিয়োগের শুরুতে বেতন কম থাকলেও পরে তা বাড়বে। নিজের পদভিত্তিক বেতনের স্কেল সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হলো।

  • প্রজেক্ট ইঞ্জিনিয়ার: প্রথম বছরে ৪০,০০০ টাকা থেকে শুরু হয়ে চতুর্থ বছরে ৫৫,০০০ টাকা পর্যন্ত। এছাড়া ৬ মাস পূর্ণ করার পর পোশাকের জন্য এককালীন ৮,৪০০ টাকা দেওয়া হবে।
  • টেকনিক্যাল অফিসার: প্রথম বছরে ২৫,০০০ টাকা থেকে শুরু হয়ে চতুর্থ বছরে ৩১,০০০ টাকা পর্যন্ত।
  • অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার: এই পদের জন্য প্রাথমিক স্যালারি ২৫,৫০৬ টাকা, সরকারি নিয়ম অনুযায়ী যা প্রতি ছয় মাস অন্তর রিভাইস করা হবে।
  • সিনিয়র কারিগর: এই পদের কর্মীরাও ২৩,৩৬৮ টাকা মাসিক ফিক্সড বেতন পাবেন। আর এ ক্ষেত্রেও বেতন বৃদ্ধির নিয়ম অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের মতই।

এর পাশাপাশি সকল নির্বাচিত প্রার্থীরা মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিইম্বার্সমেন্ট, পিএফ এবং অফিসিয়াল ডিউটির ক্ষেত্রে TA/DA সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ জেলার স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের প্রথমে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা থেকে ২০%, কাজের অভিজ্ঞতা থেকে ৩০% এবং ইন্টারভিউয়ের থেকে ৫০% নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। তার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।

---Advertisement---

আবেদন পদ্ধতি

এখানে আগে থেকে কোনো আবেদন করতে হবে না। নীচের লিঙ্ক থেকে আবেদনপত্র ফরম্যাটটি প্রিন্ট করে নিয়ে সেটি ফিলাপ করে এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের দিন গিয়ে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • পূরণ করা আবেদনপত্র ও বায়োডাটা।
  • মাধ্যমিকের সার্টিফিকেট (জন্মের প্রমাণ হিসেবে)।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • ক্যাটাগরি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • সরকারি পরিচয়পত্র (আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি)।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা

মুম্বাই (ওয়েস্টার্ন জোন):

তারিখ: ০৯ এপ্রিল ২০২৬
ঠিকানা: ECIL Zonal Office, # 1207, Veer Savarkar Marg, Dadar (Prabhadevi), Mumbai – 400 028.

নিউ দিল্লি (নর্দার্ন জোন):

তারিখ: ০৯ এপ্রিল ২০২৬
ঠিকানা: ECIL Zonal Office, # D-15, DDA Local Shopping Complex, A-Block, Ring Road, Naraina, New Delhi – 110028.

---Advertisement---

বেঙ্গালুরু (সাদার্ন জোন):

তারিখ: ০৯ এপ্রিল ২০২৬
ঠিকানা: ECIL Zonal Office, # 1/1, 2nd floor, LIC Building, Sampige Road, Malleswaram, Bengaluru – 560 003.

চেন্নাই (সাদার্ন জোন):

তারিখ: ১৮ এপ্রিল ২০২৬
ঠিকানা: ECIL Zonal Office, Economist House, Post-Box No. 3148, S-15, Industrial Estate, Guindy, Chennai – 600 032.

Application Form: Click here

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে