বন্ধ হচ্ছে না রাজ্যের কোনও স্কুল! শিক্ষামন্ত্রী বললেন পুরোটাই ‘গুজব’!

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি জানা যাচ্ছিল রাজ্যে প্রায় আট হাজারের বেশি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এইসব স্কুল বন্ধের জন্য পড়ুয়ার অভাবকেই দায়ী করা হয়েছিল। তবে এবার সংবাদমাধ্যমের সামনে এই গোটা বিষয়টিকে ‘গুজব’ আখ্যা দিলেন শিক্ষামন্ত্রী।

সাম্প্রতিক কালে সমাজ মাধ্যমে থাকা একটি নির্দেশিকা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেখানে রাজ্যের ৮,২০৭ টি স্কুল বন্ধের কথা জানানো হয়। জানা যায়, বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া স্কুলগুলির পড়ুয়া সংখ্যা ৩০ এর কম। এই সকল স্কুলগুলির তালিকাও দেখানো হয়েছিল। যার মধ্যে ৬,৬৪৯টি প্রাথমিক স্কুল আর বাকিগুলি জুনিয়র হাই ও হাইস্কুল।

চাকরির খবরঃ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীয়ান নিয়োগ

সূত্রের খবর, তবে এদিন মঙ্গলবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শিক্ষা দফতর স্কুল বন্ধের কোনোও নির্দেশিকা জারি করেনি। রাজ্যের কোনও সরকারি স্কুল বন্ধ হচ্ছে না। রাজনৈতিক স্বার্থে গোটা বিষয়টির গুজব ছড়ানো হয়েছে। যদিও শিক্ষামন্ত্রী গুজবের কথা জানালেও সংশ্লিষ্ট বিষয়টি ঘিরে আলোচনা চলছে বিভিন্ন মহলে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download