উচ্চমাধ্যমিক পাশে কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থায় নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫,৫০০/- টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) -এর মাধ্যমে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্ট্রেনোগ্ৰাফার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

EPFO Recruitment 2023

Employment No.-
পদের নাম- Social Security Assistant (SSA)
মোট শূন্যপদ- ২৬৭৪ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ

পদের নাম- Stenographer
মোট শূন্যপদ- ১৮৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার টাইপিং কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ও SC/ ST/ PWD/ Female প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২৬ এপ্রিল, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা (Prelims and Mains) ও Skill Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

 

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন