আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের সংরক্ষণ মামলা গড়ালো শীর্ষ আদালতে, শুনানি ৯ই মে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সরকারি চাকরি ও পড়াশোনায় আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আগেই। কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত আসে। চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের দশ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্তে বিল পাশ হয় সংসদে। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে।

কিছুদিন আগে কেন্দ্রের এই বিলের বিপক্ষে গিয়ে আদালতে মামলা দায়ের করেন বেশ কিছু জন প্রার্থী। সেই মামলার নিষ্পত্তি হয়নি এখনও। গত বছরের নভেম্বর মাসে একটি সিদ্ধান্ত এসেছিল তিন বিচারপতির বেঞ্চের তরফে। কিন্তু সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবেদন এগোয় পাঁচ বিচারপতির বেঞ্চে। সূত্রের খবর, আগামী ৯ই মে সেই আবেদনের শুনানি হবে।

আরও পড়ুনঃ বন সহায়ক পদে নতুন করে হবে নিয়োগ

এর আগে তিন বিচারপতির বেঞ্চ ১০৩ তম সংবিধান সংশোধনীকে গুরুত্ব দেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের সংরক্ষণের পক্ষেই রায় দেয় আদালত। কিন্তু এরপর মামলার আবেদন গড়িয়েছে। আগামী ৯ই মে তারিখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের