নতুন স্কলারশিপের খবর, অনলাইনে আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র- ছাত্রীদের জন্য দুর্দান্ত স্কলারশিপ। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যেসব ছাত্র- ছাত্রীরা উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই স্কলারশিপে মাধ্যমে অর্থ প্রদান করে থাকে ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সিলেন্স (FAEA Scholarship 2022)।

FAEA Scholarship 2022

স্কলারশিপের নাম- ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ (FAEA Scholarship 2022) ।
প্রদানকারী প্রতিষ্ঠান- একাডেমিক এক্সিলেন্স।
টাকার পরিমাণ- আবেদনকারী ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী কোর্সর নম্বরের উপর ভিত্তি করে স্কলারশিপের পরিমান পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি/ ১ম বর্ষের স্নাতক পাশ করা ছাত্র ছাত্রীরা যারা সমাজের সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল তারা আবেদনের যোগ্য। সঙ্গে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ ২০২২

আবেদন পদ্ধতি- ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। FAEA Scholarship -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নিজের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার লিংক নীচে দেওয়া হয়েছে।

Registration

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা ইমেল আইডি ও আবেদনকারীর জন্ম তারিখ দিয়ে লগইন করে আবেদন করা যাবে।

Login

আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২২

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) নতুন কোর্সে ভর্তির রশিদ।
৪) স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট।
৫) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
৬) ব্যাংকের পাস বই।
৭) পাসপোর্ট সাইজের কালার ছবি।
8) কাস্ট সার্টিফিকেট।

আবেদনকারী প্রার্থীদের উত্তীর্ণ হওয়া পূর্ববর্তী কোর্সের প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে, FAEA অর্থ প্রদান করবে।
আবেদনের শেষ তারিখ- অনালাইনে আবেদন করা যাবে আগামী ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত।

Apply Now: Registration | Login
Official Notice: Download Now
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download