চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যের কাস্টম অফিসে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন জানান

Priyanka Sen
---Advertisement---

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কলকাতার সীমা শুল্ক কার্যালয়ের তরফে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা কার্যালয়ের বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। কেন্দ্রীয় সরকারের নিয়মবিধি অনুসরণ করে এখানে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রাজ্যের মধ্যেই চাকরি পাওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ। তাই পদের নাম, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হবে- ট্যাক্স এসিস্ট্যান্ট, হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ।

মোট শূন্য পদের সংখ্যা- ২৬টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: 

১) ট্যাক্স এসিস্ট্যান্ট- এই পদে আবেদনকারী চাকরি প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এর পাশাপাশি প্রতি ঘন্টায় ডাটা এন্ট্রির জন্য ৮০০০ ‘key depression’ এর দক্ষতা থাকতে হবে। এই পদে চাকরি প্রার্থীরা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন।

২) হাবিলদার- কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে কোন স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে অন্ততপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। ০১/০১/২০২৫ তারিখ অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

৩) মাল্টি টাস্কিং স্টাফ- শুল্ক কার্যালয়ের গ্রুপ সি স্তরের বিভিন্ন কাজ করার জন্য নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকে কর্মী নিয়োগ

মাসিক বেতন- এক্ষেত্রে পদ অনুসারে বিভিন্ন বেতন ক্রম নির্ধারিত হবে নিযুক্ত চাকরি প্রার্থীর জন্য। যে সমস্ত ব্যক্তিরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হবেন, তারা প্রতি মাসে ২৫,০০০/- টাকা থেকে ৮১,০০০/- টাকার মধ্যে বেতন পাবেন। অপরদিকে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের প্রথম বেতনক্রম অনুসারে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকার মধ্যে বেতন পাবেন।

আবেদনের অন্যান্য যোগ্যতা- আবেদনকারী চাকরিপ্রার্থীদের রাষ্ট্রীয় স্তরের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। এক্ষেত্রে রাজ্য অথবা জাতীয় স্তরের খেলার সার্টিফিকেট থাকলে পুরুষ মহিলা নির্বিশেষে যেকোনো চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ সরকারি ইস্পাত সংস্থায় ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের খেলাধুলার অভিজ্ঞতার উপর নির্ভর করে শর্টলিস্ট করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের স্কিল টেস্ট বা শারীরিক দক্ষতা পরীক্ষার মাধ্যমে সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নিতে নিছে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতিটি দেখে নিতে পারেন।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। এর জন্য www.kolkatacustoms.gov.in/ -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনটি ভালোভাবে মিলিয়ে ১৮/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ