জিপি বিড়লা স্কলারশিপ ২০২২, উচ্চমাধ্যমিক পাশে আবেদন

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন। টাকার পরিমাণ, আবেদন পদ্ধতি, স্কলারশিপের নাম সহ বিস্তারিত রইলো আজকের প্রতিবেদন।

G.P Birla Scholarship 2022

স্কলারশিপের নাম- G.P Birla Scholarship 2022
প্রদানকারী প্রতিষ্ঠান- G.P Birla Foundation
টাকার পরিমান- এই স্কলারশিপের আবেদনকারী প্রার্থীরা প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত পেতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট- gpbirlaedufoundation.com

আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২২

আবেদন পদ্ধতি:- G.P Birla Scholarship -এ আবেদন করতে পারবেন অনলাইন ও অফলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। এবং অফলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৮০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকা ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য। সঙ্গে আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০/- টাকার কম হতে হবে। এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

অফিশিয়াল ঠিকানা- GP Birla Educational Foundation 78, Syed Amir Ali Avenue
Kolkata- 700019 (Landmark. Calcutta Ice Skating Rink)

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) মাধ্যমিক পাশের এডমিট কার্ড।
৩) ভর্তির রশিদ।
৪) স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট।
৫) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
৬) ব্যাংকের পাস বই।
৭) পাসপোর্ট সাইজের কালার ছবি।
8) কাস্ট সার্টিফিকেট।

আরও পড়ুনঃ ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২

আবেদন শুরু তারিখ- জুলাই, ২০২২। এই স্কলারশিপের আবেদন করার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বাকি বিস্তারিত তথ্য জানা যাবে।

Apply Now: Click Here
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download