চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Group D Recruitment 2025: পূর্ব বর্ধমান জেলায় গ্রুপ- ডি কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

Priyanka Sen
---Advertisement---

Group D Recruitment 2025: পূর্ব বর্ধমান জেলার একটি বিদ্যালয়ে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অষ্টম শ্রেণী যোগ্যতায় চাকরিপ্রার্থীদের জন্য খুব কম চাকরির সুযোগ থাকে। এবারে কিন্তু এই নূন্যতম যোগ্যতাতেই চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল পূর্ব বর্ধমান জেলার তরফে। এখানে কোন পদের নিয়োগ করা হচ্ছে? কিভাবে আবেদন জানাবেন? কোন যোগ্যতার প্রয়োজন হবে? কীভাবে নিয়োগ করা হবে? ইত্যাদি প্রশ্নের উত্তরগুলি বিশদে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- দারোয়ান কাম নাইট গার্ড।

কর্মস্থল- পূর্ব মেদিনীপুর জেলার হাটগোবিন্দপুর এ অবস্থিত সেন্ট্রাল হোস্টেল ফর বয়েজ।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে উচ্চতর যোগ্যতাতেও চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

প্রতিমাসের বেতন- পূর্ব মেদিনীপুর জেলার সেন্ট্রাল বয়েজ হোস্টেলে দারোয়ান পদে নিযুক্ত হলে প্রতি মাসে সব মিলিয়ে ৬ হাজার টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মী।

---Advertisement---

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ সরকারের চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

বয়স সীমা- ৩১/০৩/২০২৫ তারিখ অনুসারে ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে চাকরিপ্রার্থী যদি সংরক্ষিত শ্রেণীর হয়ে থাকেন, তাহলে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। অর্থাৎ SC/ST চাকরিপ্রার্থী হলে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এবং OBC চাকরিপ্রার্থী হলে সর্বোচ্চ ৪৩ বছর পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর ক্ষেত্রেও বিশেষ ভয় পাওয়ার কোন কারণ নেই, এক্ষেত্রে অত্যন্ত সহজ কয়েকটি প্রশ্নের মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সবথেকে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। আগামী ২১শে মে ২০২৫ তারিখে দুপুর ১২টা থেকে ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। তবে চাকরিপ্রার্থীদের সমস্ত নথিপত্রসহ সকাল ১১ টাতেই ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

চাকরির খবরঃ বায়ুসোনা বাহিনীতে গ্রুপ সি ও ডি পদে চাকরির সুযোগ

গুরুত্বপূর্ণ নথি: আবেদন পত্রের সঙ্গে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ রঙিন ছবি জমা করতে হবে।

আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের দিন নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকা আবেদন পত্রটি জমা করতে হবে। এই প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর ভালোভাবে বিজ্ঞপ্তি পড়ে বুঝে নিয়ে আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিন। এরপর আবেদনপত্র যথাযথ তথ্যের সাথে পূরণ করে নিজের কাছে প্রস্তুত রাখুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ