IIT Kharagpur: শিক্ষা চর্চায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! উচ্চশিক্ষায় এবার ‘ভিআর’ প্রযুক্তির প্রয়োগের উদ্যোগ রাজ্যে!

Published By: Madhumita Pal | Published On:
Share:

IIT Kharagpur: বিভিন্ন সময় শিক্ষার প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। নানান সময় নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে শিরোনামে এসেছে প্রতিষ্ঠানটি। আর এবার উচ্চশিক্ষায় ‘ভিআর’ তথা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি প্রয়োগের পরিকল্পনা নিয়েছে আইআইটি খড়গপুর।

সূত্রের খবর, উচ্চশিক্ষায় ‘ভার্চুয়াল রিয়্যালিটি’ (VR) প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। গুরুগ্রামের শিক্ষা প্রযুক্তির একটি স্টার্ট আপ সংস্থার সাথে একযোগে শুরু হয়েছে এই উদ্যোগ। এই কারণে খড়গপুরের আইভার ল্যাবটি গুরুগ্রামের শিক্ষা প্রযুক্তি সংস্থা ‘আইএক্সার ল্যাবস’ এর সঙ্গে হাত মিলিয়েছে। ‘ভিআর’ প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, সহ ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় মডিউল প্রস্তুত করা হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগ

সংশ্লিষ্ট প্রোগ্রামে মডিউলগুলিতে শিক্ষার্থীদের পঠনপাঠনের জন্য শিল্পক্ষেত্রের নানান দিককে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর দ্বারা উপকৃত হবেন পড়ুয়ারা। এছাড়া মডিউলগুলি খড়গপুরের ‘আইভার ল্যাব’ এর মাধ্যমে দেখতে পাবেন তাঁরা। ইতিমধ্যে খড়গপুর আইআইটির এহেন উদ্যোগ প্রশংসিত হচ্ছে শিক্ষা মহলে। বিশেষজ্ঞদের মতামত, শিক্ষা ক্ষেত্রে ‘ভার্চুয়াল রিয়্যালিটি’ প্রযুক্তির ব্যবহার গবেষণা ও উদ্ভাবনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download