AISHE Report | উচ্চশিক্ষায় ভর্তির খাতিরে হিউম্যানিটিজ় টপকে গেল সায়েন্সকে! কি বলছে সমীক্ষা? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি ভারতের উচ্চশিক্ষা বিষয়ক একটি সার্ভের আয়োজন করা হয়েছিল। এই ‘অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন’ বা (AISHE) রিপোর্টের তরফে জানা যাচ্ছে ভারতের শিক্ষার্থীদের মধ্যে হিউম্যানিটিজ় বিভাগে ভর্তির সংখ্যা সায়েন্সের সংখ্যাকে টপকে গিয়েছে।

ভারতবর্ষে ‘AISHE’ সার্ভের তরফে আন্ডার গ্র্যাজুয়েট (UG) বিভাগ নিয়ে প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে দেখা গিয়েছে, বর্তমানে হিউম্যানিটিজ় বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়ারা ভর্তি হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, হিউম্যানিটিজ় বিভাগে পড়ুয়া ভর্তির সংখ্যা যেখানে ৩৩.৫ শতাংশ সেখানে সায়েন্সে ১৫.৫ শতাংশ। এরপর কমার্স বিভাগে ভর্তি হওয়া পড়ুয়া সংখ্যা ১৩.৯ শতাংশ আর ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের ক্ষেত্রে তা ১১.৯ শতাংশ। প্রসঙ্গত, এই ‘AISHE’ সমীক্ষা প্রথম চালানো হয়েছিল ২০১১ সালে। সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো, অর্থনৈতিক হাল, পড়ুয়া ভর্তির সংখ্যা, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সহ বিষয়গুলি নিয়ে চালানো হয় এই সমীক্ষা।

চাকরির খবরঃ ITBP -তে কনস্টেবল নিয়োগ

 

সম্প্রতি এই ‘AISHE’ রিপোর্ট অনুসারে দেখা গিয়েছে, দেশে উচ্চশিক্ষায় ২০২০-২১ সালে অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা আগের তুলনায় প্রায় ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০১৯-২০ সালে উচ্চশিক্ষায় ভর্তির হার ছিল ৩.৮৫ কোটি সেখানে ২০২০-২১ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.১৪ কোটি। একইসাথে তফশিলি জাতি ও মহিলা পড়ুয়াদের সংখ্যাও উচ্চশিক্ষায় বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের