HS | আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে পড়ানো হবে দুটি নতুন বিষয়! জানিয়ে দিল সংসদ

Published By: Madhumita Pal | Published On:
Share:

১৪ই মার্চ থেকে রাজ্যে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যের প্রায় ২৩৪৯ টি পরীক্ষা কেন্দ্রে উচ্চমাধ্যমিকে বসেন ৮ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী। গত ২৭শে মার্চ সম্পন্ন হয়েছে পরীক্ষা। আর এবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে থাকবে দুটি নতুন বিষয়।

সংসদ সভাপতির কথায়, আগামী শিক্ষাবর্ষ থেকে ইআই মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সের মতো নতুন বিষয় দুটিকে উচ্চমাধ্যমিক স্তরে সংযোজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট বিষয় দুটিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একাদশ শ্রেণী থেকেই বিষয় দুটির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানোর চিন্তাভাবনা নিচ্ছে সংসদ।

HS Geography Question PDF 2023: Download Now

এদিন সংসদ সভাপতি জানিয়েছেন আগামী ১০ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল সংসদ। ফলে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতির ঘেরাটোপের মধ্যেই সম্পন্ন হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক। এ প্রসঙ্গে সংসদ সভাপতি জানান, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download