রাজ্যে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- DHFWS/1923
পদের নাম- Co-ordinator (Asha)
মোট শূন্যপদ– ১৪ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Science/ Sociology/ Social Anthropology/ Social Work/ Rural Development/ Economic -এ Master’s Degree করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৫,০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- SDO Office (Sadar/ Chandannagar/ Serampur/ Arambagh)
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৭ মার্চ, ২০২৩

চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- হুগলি জেলার আরামবাগ, চন্দননগর, সদর, শ্রীরামপুর।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন