মাধ্যমিক রেজাল্ট 2026: মাধ্যমিকে পাশের হার কত হবে?

Published By: Nabadip Saha | Published On:
Share:

মাধ্যমিক রেজাল্ট 2026: বর্তমানে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে রেজাল্ট নিয়ে উন্মাদনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই রেজাল্টের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে সকলের চিন্তার বিষয় হচ্ছে রেজাল্ট কার কেমন হবে? কত শতাংশ পাস করবে? কত শতাংশ ফেল করবে? এইসব। এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাসের হার কেমন কি হতে পারে, সেই নিয়ে সঠিক তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরব।

মাধ্যমিক রেজাল্ট 2026

পরীক্ষার নাম
মাধ্যমিক বা Secondary Examination
বোর্ড
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষার তারিখ
২ ফেব্রুয়ারি – ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ।
ফলাফল প্রকাশের তারিখ
৮ মে, ২০২৬ (শুক্রবার)।
পাস মার্কস
২৫% (প্রতিটি বিষয়ে) এবং ৩৪% (সামগ্রিক) |

বিগত বছরের পাশের হার

গত কয়েক বছরের ট্রেন্ড বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পাশের হার ৮৬% থেকে ৮৮% এর আশেপাশে ঘোরাফেরা করছে।

  • ২০২৫ সালে পাশের হার ছিল ৮৬.৫৬%।
  • ২০২৪ সালে পাশের হার ছিল ৮৬.৩১%।
  • ২০২৩ সালে পাশের হার ছিল ৮৬.১৫%।
---Advertisement---

মাধ্যমিকে পাশের হার কত হবে?

শিক্ষাবিদদের মতে, ২০২৬ সালে পাশের হার বিগত বছরগুলোকে ছাপিয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে, এ বছর পাশের হার ৮৭% থেকে ৮৯% পর্যন্ত পৌঁছাতে পারে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণের সংখ্যা এ বছরও বেশি (প্রায় ৫.৪৪ লক্ষ)। তবে পাশের হারে ছাত্ররা গত কয়েক বছর সামান্য এগিয়ে থাকলেও, এ বছর জেলার নিরিখে ছাত্রীরা দারুণ ফলাফল করবে বলে আশা করা হচ্ছে। বিগত কয়েক বছরের মতো এ বছরেও পূর্ব মেদিনীপুর, কালিম্পং এবং কলকাতা জেলা পাশের হারে শীর্ষস্থান ধরে রাখতে পারে। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সাধারণত ৯৫% এর উপরে থাকে।

আরও পড়ুনঃ কোন ওয়েবসাইটে সবার প্রথম মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে?

মাধ্যমিক রেজাল্ট চেক কিভাবে করব?

৮ মে সকাল ১০টার পর থেকে ছাত্রছাত্রীরা নিম্নলিখিত পদক্ষেপে তাদের মার্কশিট ডাউনলোড করতে পারবে:

স্টেপ ১ঃ প্রথমে results.exambangla.com প্রবেশ করো।
স্টেপ ২ঃ “Madhyamik Pariksa (SE) Results – 2026” লিঙ্কে ক্লিক করো।
স্টেপ ৩ঃ অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করো।
স্টেপ ৪ঃ এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিট ডিজিটাল ফরম্যাটে ফুটে উঠবে।
স্টেপ ৫ঃ ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা ভালো।

👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇

মাধ্যমিক রেজাল্ট সর্বপ্রথম দেখার জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হও- Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

মাধ্যমিক রেজাল্ট চেক 2026 | কোন ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে? মাধ্যমিক রেজাল্ট ২০২৬ | নিজের মোবাইলে কীভাবে রেজাল্ট চেক করবেন? স্টেপ বাই স্টেপ দেখুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? WB HS Result Date 2026 মাধ্যমিক রেজাল্ট 2026 date | Madhyamik Result Date 2026 মাধ্যমিক রেজাল্ট 2026 | মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে? দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ