HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল?

Published By: Debasish Ghosh | Published On:
Share:

এবছরের উচ্চ মাধ্যমিক সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল সেমিস্টার ৩ এর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি (HS 3rd Semester Answer Key 2026) প্রকাশ করেছে। প্রভিশনাল অ্যানসার কি এর উপর পরীক্ষার্থীদের চ্যালেঞ্জের ভিত্তিতে চুলচেরা বিশ্লেষণের পর সংসদ এই অ্যানসার কি তৈরি করেছে। পরীক্ষার্থীদের কার কত নম্বর বাড়ল, এই অ্যানসার কি হিসাব করে সহজেই বুঝে নিতে পারবে তারা। তাই আর দেরি না করে অ্যানসার কি তে কি পরিবর্তন এল? কিভাবে এই অ্যানসার কি দেখবেন? ইত্যাদি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে।

HS 3rd Semester Answer Key 2026

বিজ্ঞপ্তি নম্বর L/PR/177/2026 ।
অ্যানসার কি এর তারিখ ০১/০৪/২০২৬ ।
পরীক্ষার নাম
সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ২০২৬ ।
ফাইনাল অ্যানসার কি নীচে দেওয়া হল।
অ্যানসার কি এর ওয়েবসাইট

সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি

গত ২৮শে ফেব্রুয়ারি সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখিত পরীক্ষার প্রভিশনাল অ্যানসার কি আপলোড করা হয়েছিল। এরপর ৯ই মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে যেসমস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্রে গরমিল লাগছে, তারা নির্দিষ্ট অনলাইন পোর্টাল মারফত চ্যালেঞ্জ করতে পারবে, তবে এর জন্য নির্ধারিত ফি জমা করতে হবে। এরপর অনেক পরীক্ষার্থীই প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি জানান। সেই সমস্ত আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর বর্তমানে ফাইনাল এবং রিভাইসড অ্যানসার কি প্রকাশ করেছে সংসদ। কি পরিবর্তন এল সেখানে?

---Advertisement---

কি পরিবর্তন এল ফাইনাল অ্যানসার কি তে?

গতকালের বিজ্ঞপ্তিতে সংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বিশ্লেষণ করে অ্যানসার কি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আগে ২৮ শে ফেব্রুয়ারি যে প্রভিশনাল উত্তরপত্র বের হয়েছিল, তাতে বর্তমানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কবে থেকে ছুটি? কতদিন চলবে?

পরীক্ষার্থীদের ওপর এর প্রভাব

সাপ্লিমেন্টারি পরীক্ষার এই ফাইনাল অ্যানসার কি এর অপেক্ষায় মুখিয়ে বসে ছিলেন পরীক্ষার্থীরা। আশা ছিল উত্তরপত্র বিশ্লেষণের পর হয়তো কিছু নাম্বার বাড়বে। তবে সংসদের সাম্প্রতিক আপডেট অনুযায়ী যেহেতু ফাইনাল অ্যানসার কি আগের মতই থাকছে তাই কোন পরীক্ষার্থীরই নম্বরে কোন পরিবর্তন আসছে না। এতে খানিকটা হতাশা তৈরি হলেও সংসদ জানিয়েছে অনেক ভাবনা চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download