অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৫ | ICDS Practice Set 2024

Published By: Debasish Ghosh | Published On:
Share:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি?

[A] টিবিয়া
[B] ফিমার
[C] স্টেপিস
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] ফিমার

2. অ্যাকজিমা রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] গলা
[B] পা
[C] মুখের হাড়
[D] ত্বক

উত্তরঃ [D] ত্বক

3. ভিটামিন K -এর রাসায়নিক নাম কি?

[A] রেটিনল
[B] ফাইলোকুইনিন
[C] অ্যাসকরবিক এসিড
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] ফাইলোকুইনিন

4. বাণিজ্যিক রবার প্রস্তুত হয়—

[A] গঁদ থেকে
[B] তরুক্ষীর থেকে
[C] রজন থেকে
[D] প্যারারবার গাছের ল্যাটেক্স থেকে

উত্তরঃ [D] প্যারারবার গাছের ল্যাটেক্স থেকে

নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

5. সীসা দূষণের ফলে কোন রোগ হয়?

[A] ডিসলেক্সিয়া
[B] ব্ল্যাকফুট
[C] সিলিকোসিস
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] ডিসলেক্সিয়া

6. প্রতিবছর কোন তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েতের খসড়া বাজেট তৈরি করতে হয়?

[A] 2 অক্টোবর
[B] 5 অক্টোবর
[C] 1 অক্টোবর
[D] 7 অক্টোবর

উত্তরঃ [C] 1 অক্টোবর

7. সর্বপ্রথম ট্যাক্সোনমি কথাটি উল্লেখ করেন—

[A] এ. পি. দ্য ক্যানডোলে
[B] জন রে
[C] লিনিয়াস
[D] অ্যারিস্টটল

উত্তরঃ [A] এ. পি. দ্য ক্যানডোলে

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৪

8. কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তারে জানা যায়—

[A] অর্থশাস্ত্র
[B] সি ইউ কি
[C] ইন্ডিকা
[D] পেরিপ্লাস অফ দি ইনিথ্রিয়ান সি

উত্তরঃ [C] ইন্ডিকা

👇 প্রস্তুতি নিন বাজারের সেরা গাইড বইয়ের সঙ্গে 👇

9. হরপ্পার সিলমোহর গুলি আকৃতিতে ছিল—

[A] গোলাকার ও চতুর্ভুজাকার
[B] গোলাকার ও আয়তাকার
[C] ষড়ভুজাকার ও চতুর্ভুজাকার
[D] চতুর্ভুজাকার ও আয়তাকার

উত্তরঃ [D] চতুর্ভুজাকার ও আয়তাকার

10. উদ্ভিদের মূলরোম কর্তৃক জলশোষণ প্রক্রিয়াটি হল—

[A] ব্যাপন
[B] অভিস্রবণ
[C] বাষ্পীভবন
[D] বাষ্পমোচন

উত্তরঃ [B] অভিস্রবণ

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৫০ | West Bengal ICDS Practice Set in Bengali অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৯ | Anganwadi Practice Set in Bengali অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৮ | Anganwadi Practice Set in Bengali অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৭ | ICDS Practice Set 2024 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৬ | ICDS Practice Set 2024