IIT Kharagpur | বিদেশে পা রাখতে চলেছে আইআইটি খড়গপুর! মালয়েশিয়ায় ওপেন হবে আন্তর্জাতিক ক্যাম্পাস

Published By: Madhumita Pal | Published On:
Share:

IIT Kharagpur: এবার দেশ পেরিয়ে বিদেশে পৌছবে আইআইটি খড়গপুর। অতি শীঘ্রই মালয়েশিয়ায় ওপেন হতে চলেছে খড়গপুরের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস। সম্প্রতি আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়টির উল্লেখ করেন ডিরেক্টর ভি কে তিওয়ারি। সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, খড়গপুর আইআইটির আগামী দিনের লক্ষ্য পৃথিবীর শীর্ষস্থানীয় দশটি প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের স্থান ধরে রাখা।

দেশের বৃহত্তর প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই আইআইটি খড়গপুর। সম্প্রতি আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিরেক্টর ভি কে তিওয়ারি ঘোষণা করেন অতি শীঘ্রই মালয়েশিয়ায় ওপেন হতে চলেছে খড়গপুরের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস। তবে ঠিক কবে ওপেন হবে ক্যাম্পাস? সে বিষয়ে এখনও সঠিকভাবে জানাননি তিনি। তবে তাঁর কথায়, পৃথিবীর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির তালিকায় আইআইটি খড়গপুরকে স্থান দিতে বিদেশে ক্যাম্পাস খোলার প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে ভূমিকা রয়েছে মধ্যস্থতাকারী শিক্ষকদের!

আইআইটি খড়গপুরের ডিরেক্টরের কথায়, আগামী শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক ক্যাম্পাসে পঠনপাঠন শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রসঙ্গত, আইআইটি খড়গপুর বিগত কয়েক বছর ধরে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে। এবার দেশ ছাড়িয়ে বিদেশে পৌছে যাওয়ায় নিঃসন্দেহে এই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ কৃতিত্ব রাখে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের