JEE Main: জেইই ছাড়াই আইআইটিতে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা! কিভাবে? জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

দেশের পড়ুয়াদের জন্য গৃহীত হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার জয়েন্ট এন্ট্রান্স একজ়ামিশন (JEE) ছাড়াই আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে পড়ুয়াদের। সম্প্রতি আইআইটি মাদ্রাজে শুরু হলো চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি কোর্স। এখানে ভর্তি হতে জেইই পাশ করতে হবে না পড়ুয়াদের।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজে ইলেকট্রনিক্স এর অধীনে নতুন বিএস কোর্স শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আইআইটি মাদ্রাজে কোর্সটির উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা দ্বাদশ শ্রেণী পাশের পর জেইই মেন পরীক্ষার নম্বর ছাড়াই সংশ্লিষ্ট কোর্সটিতে ভর্তির আবেদন জানাতে পারবেন। তবে আবেদনরত প্রার্থীদের চার সপ্তাহের যোগ্যতা প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর

সংশ্লিষ্ট ডিগ্রি কোর্সটি একটি অনলাইন কোর্স। এখানে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করানো হবে পড়ুয়াদের। থিওরি ও প্র্যাকটিকাল দুভাবেই হবে পড়াশোনা। এই কোর্সটি থেকে পড়ুয়ারা ফাউন্ডেশন লেভেল সার্টিফিকেট, ডিপ্লোমা, অথবা বিএস ডিগ্রি লাভ করতে পারবেন। কোর্সটিতে পড়াশোনার পর ইলেকট্রনিক্স সহ বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রসঙ্গত, এটি আইআইটি মাদ্রাজের দ্বিতীয় অনলাইন বিএস কোর্স। বর্তমানে কোর্সটির লক্ষ্য ভারতে ইলেকট্রনিক্স এবং এমবেডেড ম্যানুফ্যাকচারিং সেক্টরে স্নাতকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের