ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা কেন্দ্রীয় সরকারের কোনো ভালো চাকরি খুঁজছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌবাহিনী। একাধিক পদে কাজের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগের পর শুরুতেই মাসিক বেতন ৩০ হাজার টাকা। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে, যেগুলিতে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। এজন্য কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কিভাবে নিয়োগ হবে ইত্যাদি নিয়ে বিশদে আজকের প্রতিবেদনে আলোচনা করব।

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ

এখানে বিভিন্ন পদে কাজের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যেমন

  • অগ্নিবীর SSR (Senior Secondary Recruit): অপারেশনস, রাডার অপারেটর, অস্ত্র পরিচালনা, এবং টেকনিক্যাল মেইনটেন্যান্স ইত্যাদি।
  • অগ্নিবীর MR (Matric Recruit) : শেফ, স্টুয়ার্ড এবং হাইজিনিস্ট।
  • অগ্নিবীর SSR (Senior Secondary Recruit – Medical): মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং এইড।

কোন পদে কটি শূন্যপদ রয়েছে তা নীচে টেবিলের মাধ্যমে বোঝানো হলো।

শূন্যপদের নাম শূন্যপদের সংখ্যা
অগ্নিবীর SSR (Senior Secondary Recruit) ২৮০০
অগ্নিবীর MR (Matric Recruit) ৩০০
অগ্নিবীর SSR (Senior Secondary Recruit – Medical) ৩০০
মোট শূন্যপদ ৩৪০০
---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা

এখানে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা, যেমন:

শূন্যপদের নাম শিক্ষাগত যোগ্যতা
অগ্নিবীর SSR (Senior Secondary Recruit)
প্রার্থীদের অবশ্যই গণিত এবং পদার্থবিদ্যা সহ ন্যূনতম ৫০% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় (১০+২) পাস হতে হবে। এছাড়া রসায়ন, জীববিজ্ঞান বা কম্পিউটার সায়েন্সের মধ্যে যেকোনো একটি বিষয় থাকতে হবে।
অগ্নিবীর MR (Matric Recruit) প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।
SSR (Medical Branch) এই পদের জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান (PCB) সহ ন্যূনতম ৫০% নম্বর নিয়ে পাস করতে হবে।

শারীরিক যোগ্যতা

এই চাকরির জন্য প্রার্থীদের নিম্নলিখিত শারীরিক যোগ্যতা গুলি থাকতে হবে।

  • উচ্চতা: পুরুষদের ক্ষেত্রে ১৫৭ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি।
  • দৌড়: ১.৬ কিমি দৌড় পুরুষদের জন্য ৬ মিনিট ৩০ সেকেন্ডে এবং মহিলাদের জন্য ৮ মিনিটে শেষ করতে হবে।
  • অন্যান্য: পুরুষদের ১৫টি পুশ-আপ এবং ২০টি স্কোয়াট করতে হবে। মহিলাদের জন্য আলাদা নিয়ম প্রযোজ্য।

বয়সসীমা

প্রার্থীদের বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা থাকতে হবে।
পদের নাম জন্ম তারিখের সীমা

শূন্যপদের নাম বয়সসীমা
অগ্নিবীর SSR ০১ ডিসেম্বর ২০০৪ থেকে ৩১ মে ২০০৯।
অগ্নিবীর MR ০১ ডিসেম্বর ২০০৪ থেকে ৩১ মে ২০০৯।
অগ্নিবীর SSR (Medical Branch) ০১ মে ২০০৫ থেকে ৩১ অক্টোবর ২০০৯।

আরও পড়ুনঃ IDBI ব্যাংকে ১৩০০ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন সরাসরি 

বেতন ও সুযোগ সুবিধা

বছর Basic Salary In-hand Salary (৭০%)
সেবানিধি তহবিলে জমা (৩০%)
প্রথম বছর ৩০,০০০ টাকা। ২১,০০০ টাকা। ৯,০০০ টাকা।
দ্বিতীয় বছর ৩৩,০০০ টাকা। ২৩,১০০ টাকা। ৯,৯০০ টাকা।
তৃতীয় বছর ৩৬,৫০০ টাক… ২৫,৫৫০ টাকা। ১০,৯৫০ টাকা।
চতুর্থ বছর ৪০,০০০ টাকা। ২৮,০০০ টাকা। ১২,০০০ টাকা।
মোট জমা ৫.০২ লক্ষ টাকা।
---Advertisement---

কিভাবে আবেদন করবেন?

  1. প্রথমে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in– এ যান।
  2. আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  3. প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন।
  4. আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।

আবেদন ফি

প্রত্যেক আবেদনকারীকে ৫৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া প্রধানত দুটি পর্যায়ে সম্পন্ন হবে:

  • প্রথম পর্যায় (INET): প্রথমে প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক এন্ট্রান্স টেস্ট (INET) নেওয়া হবে। এখানে মূলত সাধারণ জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজি থেকে প্রশ্ন থাকে।
  • দ্বিতীয় পর্যায়: প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপের জন্য ডাকা হবে। এই ধাপে প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা (PFT) হবে, তারপর সেই দিনই একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং শেষে মেডিকেল পরীক্ষা, এই তিন পর্যায় মিলিয়ে একটি মেধা তালিকা তৈরি করা হবে। দুই ধাপ মিলিয়ে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অগ্নিবীর হিসেবে নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ১৪ মার্চ ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ০৬ এপ্রিল ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত)।
  • সংশোধন উইন্ডো (Correction Window): ১০-১১ এপ্রিল ২০২৬।
  • অনলাইন পরীক্ষা (INET): মে ২০২৬ (সম্ভাব্য)।

Candidates can click on the link provided here (For Agniveer SSR), here (For Agniveer MR), here (For Agniveer SSR – Medical) to download the official notifications. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা