IRCTC দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Exam Bangla | Published On:
Share:

ভারতীয় কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে বিপুল পরিমাণে প্রশিক্ষণের জন্য এপরেন্ট হিসেবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। উল্লেখিত পদে প্রশিক্ষণে ইচ্ছুক প্রার্থীরা হাওড়া, পাটনা, গয়া, আসানসোল সহ একাধিক রেল স্টেশনে প্রশিক্ষণের জন্য নিযুক্ত হতে পারেন। এখানে নিযুক্ত কর্মীরা যেমন এক বছরের সময়কাল ধরে ভারতীয় রেলওয়ের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারবেন, তেমনই ১৯৬১ সালের ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ বৃত্তি পেতে সক্ষম হবেন। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং আবেদনের বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য জেনে নিতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

---Advertisement---

পদের নাম- কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং এসিস্ট্যান্ট (ট্রেড অ্যাপ্রেন্টিস)

শূন্য পদের সংখ্যা- ৫৬ টি

নিয়োগ কারী স্টেশনের নাম- পূর্ব রেলওয়ের অন্তর্গত বিভিন্ন স্টেশন যেমন- হাওড়া, পাটনা, আসানসোল, টাটানগর, গুয়াহাটি, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, গয়া, রাঁচি, খড়গপুর, বালেশ্বর, কলকাতা, ধানবাদ, রামপুরহাট, হাজিপুর, সমস্তিপুর এবং দীন দয়াল উপাধ্যায় জংশনে ইচ্ছুক কর্মীদের নিযুক্ত করা হবে।

বয়স সীমা- ২৮/০২/২০২৫ তারিখ অনুসারে ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই ছাড় পাবেন।

চাকরির খবরঃ কলকাতা নারকোটিক্স বিভাগে সাব- ইন্সপেক্টর নিয়োগ

---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা- ভারতবর্ষের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই মাধ্যমিক পাস করেছেন এবং তার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI সার্টিফিকেট রয়েছে, তারা এই পদে আবেদন জানাতে পারবেন। যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি টি যাচাই করে নেবেন।

মাসিক বেতন- মোট ১২ মাসের প্রশিক্ষণের সময়কালের মধ্যে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ৭,৭০০ টাকা করে মাসিক বৃত্তি প্রদান করবে পূর্ব রেলওয়ে।

নিয়োগ পদ্ধতি- যে সকল প্রার্থীরা এই পদে আবেদন জানাবেন, তাদের আবেদনের উপর ভিত্তি করে মূলত মাধ্যমিক এবং আইটিআই এর নম্বর বিবেচনা করে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। সেই তালিকা অনুসারে পরপর প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদে নিযুক্ত করবে পূর্ব রেলওয়ে।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ২০ হাজার টাকা বেতনের চাকরি

---Advertisement---

প্রয়োজনীয় নথিপত্র- ইচ্ছুক প্রার্থীর মাধ্যমিক এবং ITI এর মার্কশিট ও সার্টিফিকেট, আধার কার্ড, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি, কাস্ট সার্টিফিকেট, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার মার্কশিট এবং সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র ইত্যাদি।

আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে https://www.apprenticeshipindia.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ আবেদন পত্র পূরণ করে ২০/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা