আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ও ডেটা সায়েন্স নিয়ে পড়তে চান? সুযোগ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ক্রমশ প্রযুক্তি নির্ভর হচ্ছে দেশ। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স) ও ডেটা সায়েন্সের মতো বিষয়দুটি নিয়ে পড়ার আগ্রহ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। বিষয়গুলি নিয়ে পড়াশোনার পর কাজ পাওয়ার সম্ভাবনাও বেশি। তাই যে সমস্ত পড়ুয়ারা এই বিষয়দুটি নিয়ে পড়াশোনা করতে চান, তাঁদের সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুরে রয়েছে একটি বিশেষ কোর্সের সুযোগ। যেখানে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ও ডেটা সায়েন্সের উপর সার্টিফিকেট কোর্স করা যাবে। এই কোর্সের আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। কোর্সের মেয়াদ ছয় মাস। শেখানো হবে ডেটা সায়েন্সের ভূমিকা, মেশিন লার্নিং, পাইথন প্রোগ্রামিং-সহ আরও নানান দিক। যাদবপুরে সপ্তাহে দুই দিন ক্লাস হবে এই কোর্সের। শুক্রবার এবং শনিবার। সময়সীমা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিংয়ে দেশের সেরা দশে আইআইটি খড়গপুর

যাদবপুরের সেন্টার ফর মাইক্রোপ্রসের অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (CMATER)-এর তরফে এই কোর্সটি করানো হচ্ছে। কোর্সের ফি ২০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে আসবেন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের