IIT Khargapur: বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটির সাথে মৌ সাক্ষর খড়গপুরের! বিশেষ সুবিধা পাবেন পড়ুয়ারা

Published By: Madhumita Pal | Published On:
Share:

বিভিন্ন সময়ে নানান নজির গড়ে শিরোনামে এসেছে খড়গপুর আইআইটি। বর্তমানে দেশের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে একাধিক বিষয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা এনেছে রাজ্যের আইআইটি প্রতিষ্ঠানটি। আর এবার বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটির সাথে মৌ সাক্ষর করলো খড়গপুর।

জানা যাচ্ছে, স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটির সাথে মৌ সাক্ষরিত হয়েছে খড়গপুরের। এর ফলে শিক্ষা প্রসারের বেশ কিছু ক্ষেত্রে এডিনবার্গ ইউনিভার্সিটির সাথে যৌথভাবে কাজ করবে খড়গপুর। সেক্ষেত্রে পাঠদান, শিক্ষাক্ষেত্রের নানান আবিষ্কার ও গবেষণামুলক ক্ষেত্রে যৌথ পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের ব্যবস্থা করা হবে। এই মউ সাক্ষর হওয়ার ফলে বিশেষ সুবিধা পাবেন পড়ুয়ারাও। জানা যাচ্ছে, খড়গপুর আইআইটির পড়ুয়ারা এবার এডিনবার্গ ইউনিভার্সিটিতে গিয়ে ট্রেনিংও নিয়ে আসতে পারবেন।

চাকরির খবরঃ এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, এই চুক্তি হওয়ার ফলে খুশি খড়গপুরের পড়ুয়ারাও। সূত্রের খবর, সংশ্লিষ্ট চুক্তির মেয়াদ পাঁচ বছর। এর আগে খড়গপুর আইআইটি ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় যৌথভাবে নানান কর্মসূচির আয়োজন করেছে। তবে এবার চুক্তি সাক্ষরের ফলে তা শিক্ষার প্রসারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা ইতিমধ্যেই ধারণা করা যাচ্ছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের