KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন?

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন সম্প্রতি KVS Admission 2026-27 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আর এই মর্মে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। এই প্রক্রিয়া মারফত দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে প্রথম শ্রেণী এবং বালবাটিকা থেকে শুরু করে উচ্চতর শ্রেণীরগুলিতে চলতি শিক্ষাবর্ষে যোগ্য ছাত্র ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন এবং আপনার সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে চান, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি যোগ্যতা লাগবে এখানে ভর্তি হতে? কিভাবে ভর্তির জন্য আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? ও আরো খুঁটিনাটি নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেব।

KVS Admission 2026-27

বিষয়
KVS Admission 2026-27.
পরিচালনাকারী সংস্থা
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন।
ক্লাস
প্রথম শ্রেণী ও বালবাটিকা থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
অনলাইন এবং অফলাইন।
আবেদনের সময়সীমা
২০ মার্চ থেকে ৮ই এপ্রিল ২০২৬ পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট

বয়সের সীমা

কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিশুর বয়স নির্দিষ্ট সীমার মধ্যে থাকা জরুরি। এবছরের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১শে মার্চ, ২০২৬ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে। নিচে কোন শ্রেণীতে ভর্তির জন্য কত বয়স লাগবে তার ধারণা দেওয়া হলো।

ক্লাস বয়স
প্রথম শ্রেণী (Class-I)
ভর্তির জন্য শিশুর সর্বনিম্ন বয়স হতে হবে ৬ বছর।
বালবাটিকা-১
বয়স হতে হবে ৩ থেকে ৪ বছর।
বালবাটিকা-২
বয়স হতে হবে ৪ থেকে ৫ বছর।
বালবাটিকা-৩
বয়স হতে হবে ৫ থেকে ৬ বছর।
---Advertisement---

আবেদন পদ্ধতি

এখানে আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই চলবে।

অনলাইন:
প্রথম শ্রেণী এবং বালবাটিকার জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে।

  1. সরাসরি আবেদন করার জন্য admission.kvs.gov.in পোর্টালে যান।
  2. Register এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করুন।
  3. এরপর Login ক্লিক করে প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করুন।
  4. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
  5. সব হয়ে গেলে Submit ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন।

অফলাইন :
দ্বিতীয় শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীগুলিতে (একাদশ বাদে) ভর্তি প্রক্রিয়া অফলাইনে হবে বলে জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া করতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মারফত। তবে এক্ষেত্রে যদি কেবল ওই বিদ্যালয়ে আসন খালি থাকে, তবেই আবেদন করা সম্ভব।

  1. আবেদনের জন্য সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।
  2. ভর্তির ফর্ম যথাযথভাবে পূরণ করে নিতে হবে।
  3. ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সরাসরি সংশ্লিষ্ট কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আসনের খবর এবং ভর্তির সময়সূচী পাওয়া যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলো প্রয়োজন:

  1. শিশুর জন্ম শংসাপত্র।
  2. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  3. বসবাসের প্রমাণপত্র।
  4. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয় – SC/ST/OBC)।
  5. সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে সেই অভিভাবকের সার্ভিস সার্টিফিকেট।

গুরুত্বপূর্ণ তারিখ

  • প্রথম শ্রেণী এবং বালবাটিকাঃ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ২০ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা থেকে থেকে, চলবে ২ এপ্রিল, ২০২৬ পর্যন্ত।
  • দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণিঃ অফলাইনে ভর্তি প্রক্রিয়া ২ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হবে এবং চলবে ৮ই এপ্রিল, ২০২৬ পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল