মাধ্যমিকে রুটিন পরিবর্তন! দেখে নিন নতুন দিনক্ষন! পড়ুন বিস্তারিত প্রতিবেদন

Published By: Madhumita Pal | Published On:
Share:

Madhyamik Exam 2023: কিছুদিনের মধ্যেই শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এর আগেই প্রকাশ পেয়েছিল মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। সেখানে জানানো হয়েছিল, আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ৪ই মার্চ পর্যন্ত। তবে সম্প্রতি পরীক্ষার সময়সূচিতে কিছু বদল আনলো মধ্যশিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ জানিয়েছে, মুর্শিদাবাদ সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের জেরে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ২৭শে ফেব্রুয়ারির পরিবর্তে অনুষ্ঠিত হবে আগামী ১লা মার্চ নাগাদ। পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে।

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। আয়োজিত হয়েছে পরীক্ষার্থীদের জন্য কাউন্সিলিং কর্মসূচি। মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তৎপর রাজ্য প্রশাসন থেকে মধ্যশিক্ষা পর্ষদ। জারি হচ্ছে বহু নিয়ম, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগেই মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবার কার্যত উপনির্বাচনের জেরেই পিছিয়ে দেওয়া হলো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার তারিখ। পূর্ব প্রকাশিত পরীক্ষাসূচিতে যেখানে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল ফেব্রুয়ারির ২৭ তারিখ সেখানে নতুন সূচি অনুসারে ইতিহাস পরীক্ষা হবে মার্চের ১ তারিখ নাগাদ।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023

এ প্রসঙ্গে পর্ষদ জানিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের নির্ঘন্ট সামনে আসতেই জানা যায় ওই একই দিনে পড়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। নির্বাচনের দিন অশান্ত হতে পারে পরিস্থিতি। এরই মধ্যে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা থাকায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। তবে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

এদিন প্রকাশিত বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের জেরে মাধ্যমিকের পরীক্ষাসূচিতে বদল আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে ইতিহাস পরীক্ষার পরিবর্তিত তারিখটিও জানিয়ে দিয়েছে পর্ষদ। এছাড়া পর্ষদ জানিয়েছে, পরীক্ষার স্থান ও সময় একই রাখা হচ্ছে। সাথে মাধ্যমিকের অন্যান্য পরীক্ষার দিনক্ষণ অপরিবর্তিত থাকছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের