Madhyamik Exam 2023: পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে থাকবে ‘সিক রুম’!

Published By: Madhumita Pal | Published On:
Share:

২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হবে মাধ্যমিক। প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন পরীক্ষায়। এদিকে রাজ্যে ভাইরাসের সংক্রমণে অসুস্থ হচ্ছেন বহু পড়ুয়া। তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এবার পদক্ষেপ গ্রহণ করলো মধ্যশিক্ষা পর্ষদ।

জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে রাখা হবে ‘সিক রুম’। পরীক্ষার্থীরা অসুস্থ বোধ করলে যাতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়, সে উদ্দেশ্যে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ বাড়ছে। সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছেন বহু পড়ুয়া। শারীরিক অসুস্থতায় তাঁদের স্কুলে যেতে নিষেধ করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশ, মাধ্যমিক পরীক্ষার আগে অসুস্থ বোধ করলে যেন দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এ বিষয়ে সচেতনতা মেনে চলা হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

চলতি বছরের মাধ্যমিক নিয়ে অত্যন্ত সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য প্রশাসন। মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় কোনোরকম ত্রুটি রাখতে চাইছে না পর্ষদ। তাই পরীক্ষার আগেই যাবতীয় দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতকরণে এবার পরীক্ষা কেন্দ্রে ‘সিক রুম’ বন্দোবস্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের