Madhyamik Admit Card: অ্যাডমিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদের! কবে পাবেন অ্যাডমিট? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সেই মতো পরীক্ষা শুরুর বেশ কিছুদিন আগেই অ্যাডমিট কার্ড দেওয়া হয় পরীক্ষার্থীদের। এ প্রসঙ্গে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

পর্ষদ জানিয়েছে, আগামী ১৩ই ফেব্রুয়ারি বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিদ্যালয়গুলির হাতে তুলে দেওয়া হবে। তারপর ১৫ই ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট বিতরণ শুরু করবে বিদ্যালয়গুলি। পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটে কোনোও ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে আবেদন জানানো যাবে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

প্রসঙ্গত, আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে মার্চ মাস পর্যন্ত। প্রথম থেকেই চলতি বছরের মাধ্যমিক নিয়ে বাড়তি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। আনা হচ্ছে একাধিক নজিরবিহীন পদক্ষেপ। সর্বোপরি সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনায় উদ্যোগী রাজ্য প্রশাসন।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের