রাজ্যের স্কুলে আবার গরমের ছুটি? বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published By: Debasish Ghosh | Published On:
Share:

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর আগে অতিরিক্ত গরমের কারণে ছুটি এগিয়ে এনেছিল রাজ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তাপ বাড়ায় ছুটি চলবে রাজ্যের স্কুলগুলিতে। গরম কমলে ফের চালু হবে পঠনপাঠন। সরকারের নির্দেশ মাফিক এদিন ১৫ জুন বৃহস্পতিবার থেকে চালু হয়েছে স্কুল। অস্বস্তিকর গরমে প্রথম দিনেই স্কুলে উপস্থিত হয়েছিলেন পড়ুয়ারা। গরমের মধ্যে স্কুলে যেতে গিয়ে অসুস্থ হয়েছেন অনেকে। পরিস্থিতির সমাধানে মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় ছিল রাজ্যবাসী।

দাবদাহের পরিস্থিতি কাটলে তবেই স্কুল হোক, বর্তমানে এমনটাই চাইছেন অভিভাবকেরা। এর আগে ছাত্র- ছাত্রীদের কথা চিন্তা করে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার গরমের ছুটি পড়বে কিনা তা জানার অপেক্ষায় রাজ্যবাসী। পড়ুয়া ও অভিভাবকদের ধারণা ছিল আবারও ছুটির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে তেমনটা হল না। শুক্রবার নামখানায় একটি জনসমাবেশে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি গরমের ছুটির মেয়াদ বৃদ্ধির কোনো ঘোষণা করেননি। বদলে তিনি জানান, গরমে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়েন তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষা দফতরের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন, গরমে যাতে পড়ুয়াদের কষ্ট না হয়, তার জন্য বাড়তি পাখার ব্যবস্থা করতে হবে স্কুলগুলিতে।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে শনিবারের আর হাফ ছুটি নয় 

প্রসঙ্গত, গরম বাড়লেও ছুটি দেওয়ার পক্ষপাতী নন রাজ্যের শিক্ষক মহল। তাঁদের দাবি, এরপর আরও ছুটি বাড়লে পড়াশোনায় ব্যাপক ক্ষতি হবে পড়ুয়াদের। যা মেরামত করা কঠিন হবে। পাশাপাশি বাড়তি চাপ পড়বে পড়ুয়াদের উপরেও। তাই ছুটির বদলে মর্নিং ক্লাস হোক, এমনটাই চাইছেন শিক্ষকেরা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের