সিলেবাস থেকে বাদ গেল ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’-র স্রষ্টা মহম্মদ ইকবালের জীবনী

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ফের পাঠ্যক্রমে রদবদল। এবার বাদ পড়তে চলেছেন ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’-র স্রষ্টা মহম্মদ ইকবাল। মহম্মদ ইকবাল জন্মগ্রহণ করেন ১৮৭৭ সালের অবিভক্ত ভারতে। সংশ্লিষ্ট অধ্যায়টি ছিল স্নাতক স্তরের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে। আর এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে উর্দু কবি মহম্মদ ইকবালের জীবনী বাদ পড়লো।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘মর্ডান ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ শিরোনামের অধ্যায়টি ছিল বিএ সিক্স সেমিস্টারের পেপারের একটি অংশ। অ্যাকাডেমিক কাউন্সিলের এক সদস্য জানান, রাজনীতি বিজ্ঞানের সিলেবাস পরিবর্তনের যে প্রস্তাব আনা হয়েছিল সেখানে ‘মহম্মদ ইকবাল’ কে নিয়ে যে অধ্যায়টি ছিল তা বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বদলে যাচ্ছে মাধ্যমিকের সিলেবাস

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসরের কথায়, “যাঁরা ভারত ভাঙার ভিত্তি তৈরি করেছে তাঁদের সিলেবাসে থাকা উচিত নয়”। সূত্রের খবর, বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৯ জুন বৈঠক ডাকা হয়েছে। প্রসঙ্গত, এর আগে মুঘল অধ্যায়, ডারউইনের মতবাদ সিলেবাস থেকে বাদ পড়ায় বিস্তর আলোচনা শুরু হয়েছিল।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের