এই ভুল করলে পাবেন না এমবিবিএস ডিগ্রী! ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কমিশনের

Published By: Debasish Ghosh | Published On:
Share:

এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল স্নাতকে ভর্তি হওয়া পড়ুয়াদের স্নাতকের পড়াশোনা কমপ্লিট করতে হবে ঠিক নয় বছরের মধ্যে। যে সকল ছাত্রছাত্রী এমবিবিএস কোর্স করতে চান তাঁদের অবশ্যই ভর্তির তারিখ থেকে নয় বছরের মধ্যে নিতে হবে স্নাতকের ডিগ্রী।

কিছুদিন আগেই কমিশনের তরফে প্রকাশ পেয়েছে গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন রেগুলেশন ২০২৩ বা জিএমইআর-২৩। সেখানে বলা হয়েছে, এমবিবিএস কোর্সের প্রথম বছরে কোনো পড়ুয়া চার বারের বেশি পরীক্ষা দিতে পারবে না। যে তারিখে কোর্সে ভর্তি হবেন তার প্রেক্ষিতে নয় বছরের মাথায় স্নাতক সম্পূর্ণ করতে হবে তাঁদের। তার বেশি হলে স্নাতক স্তরের এমবিবিএস ডিগ্রী মিলবে না।

আরও পড়ুনঃ মাঝ পথে পড়া ছাড়লেও পাবেন ডিগ্রী সার্টিফিকেট

প্রসঙ্গত, গত ৭ মে আয়োজিত হয়েছিল নিট ইউজি পরীক্ষা। আর এবার প্রকাশ পেয়েছে তার ফলাফল। (neet.nta.nic.in) ওয়েবসাইট মারফত সরাসরি নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রকাশ করা হবে কাট অফ মার্কস, টপারদের নামও। ফলপ্রকাশের পরপরেই শুরু হবে কাউন্সিলিং প্রক্রিয়া।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download