CUET PG 2023: সিইউইটি পরীক্ষার সিটি ইন্টিমিশন স্লিপ ও বিস্তারিত পরীক্ষাসূচি প্রকাশ করল এনটিএ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (CUET PG) 2023 পরীক্ষার এক্সাম সিটি ইন্টিমিশন স্লিপ প্রকাশ করেছে দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। জুনের ৫ থেকে ৮ তারিখের এক্সাম সিটি ইন্টিমিশন স্লিপ প্রকাশ পেয়েছে (cuet.nta.nic.in) ওয়েবসাইটে। পাশাপাশি বিস্তারিত পরীক্ষাসূচি প্রকাশ করেছে এনটিএ।

‘সিটি ইন্টিমিশন স্লিপ’ ডাউনলোড করবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (cuet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘City Intimation for CUET PG 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) স্ক্রিনে ‘সিটি ইন্টিমিশন স্লিপ’ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

আগামী ৫ জুন ২০২৩ থেকে ১৭ জুন ২০২৩ পর্যন্ত আয়োজিত হবে CUET PG 2023 পরীক্ষা। প্রায় ১৫৭ টি বিষয়ের উপর ৩৭ টি শিফটে আয়োজিত হবে পরীক্ষা। এবারের সিউইইটি পিজি পরীক্ষায় অংশ নিতে চলেছে ১৯৫ টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল, স্টেট, প্রাইভেট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি। ৫ থেকে ৮ জুনের CUET PG পরীক্ষায় অংশ নেবে ২৪৫ টি শহরের প্রায় ৪ লক্ষ ২৫ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড অতি শীঘ্রই দেওয়া হবে পরীক্ষার্থীদের। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের