NEET PG 2023: পরীক্ষার দিন ঘোষণা! কবে হবে পরীক্ষা? পড়ুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (NEET PG 2023) পরীক্ষাটি। এদিন বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ই মার্চ আয়োজন করা হবে নিট পিজি ২০২৩ পরীক্ষাটি। এখনও পর্যন্ত পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানানো হয়নি। তবে শীঘ্রই এ বিষয়ে জানানো হবে পরীক্ষার্থীদের।

সম্প্রতি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) এর তরফে বেশ কিছু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। যেমন FMGE, NEET MDS, DNB, FET, FNB ও অন্যান্য। জানানো হয়েছে, নিট পিজি ২০২৩ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মার্চের ৫ তারিখ, NEET MDS পরীক্ষাটি হবে ১ মার্চ, FNB এক্সিট পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি অথবা মার্চে এবং FET পরীক্ষাটি আয়োজিত হবে ফেব্রুয়ারিতে। সেইমতো শুরু হবে পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে গ্রুপ- ডি নাইট গার্ড নিয়োগ

NBEMS কর্তৃক প্রকাশিত পরীক্ষাগুলির সময়সূচি পরীক্ষার্থীরা (natboard.edu.in)-এ গিয়ে দেখতে পাবেন। নিট পিজি পরীক্ষায় প্রতিবার অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী। সেক্ষেত্রে আবেদন গ্রহণ শুরু হলে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা (nbe.edu.in)-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার ভিত্তিক প্ল্যাটফর্মে পরীক্ষাটি সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। এছাড়া পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দিনের পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলি জানার জন্য NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের