শুরু হয়েছে NEET UG পরীক্ষার রেজিস্ট্রেশন! চলতি বছরে যে যে পরিবর্তনগুলি আনা হলো জেনে নিন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে শুরু হয়েছে নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন। চলবে আগামী ৬ই এপ্রিল পর্যন্ত। এদিকে চলতি বছরের নিট ইউজি পরীক্ষায় আনা হলো বেশ কিছু পরিবর্তন। এ বিষয়ের বিস্তারিত বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে (neet.nta.nic.in) ওয়েবসাইটে। সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা।

চলতি বছরের নিট ইউজি পরীক্ষায় আনা পরিবর্তনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রার্থীদের আবেদনমূল্য বৃদ্ধি। দেখা যাচ্ছে, চলতি বছরের নিট ইউজি পরীক্ষার আবেদনমূল্য সকল ক্যাটেগরির জন্য বাড়ানো হয়েছে। পরীক্ষায় জেনারেল প্রার্থীদের আবেদন ফি ১৭০০/- টাকা। জেনারেল (ইডব্লুএস), ওবিসি প্রার্থীদের আবেদন ফি ধার্য হয়েছে ১৬০০/- টাকা, এসসি, এসটি, পিডাব্লুডি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ধার্য হয়েছে ১০০০/- টাকা। এছাড়া ভারতের বাইরের প্রার্থীদের নিট ইউজির আবেদন ফি রাখা হয়েছে ৯৫০০/- টাকা।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

পরিবর্তন এসেছে নিট ইউজি পরীক্ষার ‘টাই ব্রেকিংয়ের’ নিয়মের ক্ষেত্রে। আগে দুই বা তার বেশি পরীক্ষার্থীদের নম্বর এক হলে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ অনুসারে অগ্রাধিকার দেওয়া হতো। তবে এবার থেকে ‘টাই ব্রেকিংয়ের’ ক্ষেত্রে প্রার্থীদের বিভিন্ন বিষয়ের সর্বোচ্চ নম্বর ও কম চেষ্টায় নির্ভুল উত্তর দেওয়ার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, নিট ইউজি পরীক্ষা কেন্দ্রের সংখ্যাতেও পরিবর্তন আনা হয়েছে এবছর। গত বছর যা ছিল প্রায় ৫৪৩টির কাছাকাছি এবছর তা কমিয়ে আনা হয়েছে ৪৮৫টি তে। যদিও দেশের বাইরের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের