NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি

Published By: Nabadip Saha | Published On:
Share:

দেশের চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন বা NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ইঞ্জিনিয়ারিং বা আই টি আই ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই পদগুলিতে আবেদনের সুযোগ পাবেন। ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড থাকবে। এখানে নিয়োগের জন্য কোনো রকম পরীক্ষা হবে না। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

যোগ্য প্রার্থীদের ফিটার, প্লাম্বার, মেশিনিস্ট, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার ইত্যাদি ট্রেডে নিয়োগ করা হবে। ট্রেড গুলিকে মোট ৩ ভাগে ভাগ করা হয়েছে, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও ITI, বিস্তারিত দেখুন

ক্রমিক নং লোকেশন এবং পাওয়ার স্টেশনের নাম (রাজ্য) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ITI অ্যাপ্রেন্টিস মোট শূন্যপদ
ধৌলিগঙ্গা পাওয়ার স্টেশন (উত্তরাখণ্ড) ১৬
তিস্তা-VI হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট (সিকিম) ১৭
উরি পাওয়ার স্টেশন (জম্মু ও কাশ্মীর) ২৫ ৩১
সেবা-II পাওয়ার স্টেশন (জম্মু ও কাশ্মীর) ১০ ১৩
কিষাণগঙ্গা পাওয়ার স্টেশন (জম্মু ও কাশ্মীর) ১৫
চামেরা-II পাওয়ার স্টেশন (হিমাচল প্রদেশ) ২২ ২৪
পার্বতী-II হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট (হিমাচল প্রদেশ) ২৬ ২৮
সুবনসিরি লোয়ার HEP (অরুণাচল প্রদেশ) ১৬ ১৬ ৩২
রিজিয়ন অফিস, জম্মু (জম্মু ও কাশ্মীর)
সর্বমোট শূন্যপদ ২৫ ৪২ ১১৫ ১৮২

শিক্ষাগত যোগ্যতা

অ্যাপ্রেন্টিস ট্রেড প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সংশ্লিষ্ট বিষয়ে B.E./B.Tech/B.Sc/MBA/MA/B.Com
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা
ITI অ্যাপ্রেন্টিস সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস (NCVT/SCVT)
---Advertisement---

বয়স সীমা

আবেদনের জন্য ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে।

শারীরিক যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং জয়েন করার সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

স্টাইপেন্ড

অ্যাপ্রেন্টিস ট্রেড
মাসিক স্টাইপেন্ড (টাকায়)
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ১৫,০০০/-
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ১৩,৫০০/-
ITI অ্যাপ্রেন্টিস ১২,০০০/-

আবেদন করার পদ্ধতি

আবেদন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন করতে হবে:

  • প্রথমে ITI প্রার্থীদের apprenticeshipindia.gov.in পোর্টালে এবং গ্র্যাজুয়েট/ডিপ্লোমা প্রার্থীদের nats.education.gov.in পোর্টালে নিজেদের নাম নথিবদ্ধ করতে হবে।
  • রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর NHPC-র অফিসিয়াল ওয়েবসাইট (www.nhpcindia.com) এর ‘Career Section’-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ফটো, আধার কার্ড, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের নথি ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
---Advertisement---

নিয়োগ প্রক্রিয়া

এনএইচপি‌সি-তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য কোনো পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রার্থীদের মেধা তালিকার মাধ্যমে বাছাই করা হবে। মেধা তালিকায় গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আই টি আই অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা ওয়েটেজ রয়েছে।

  • গ্র্যাজুয়েট: ১০ম শ্রেণী (২০%), ১২তম/ডিপ্লোমা (২০%) এবং স্নাতক পর্যায়ের নম্বর (৬০%)।
  • ডিপ্লোমা: ১০ম শ্রেণী (৩০%) এবং ডিপ্লোমার নম্বর (৭০%)।
  • ITI: ১০ম শ্রেণী (৩০%) এবং ITI-র নম্বর (৭০%)।

আরও পড়ুনঃ BRO তে মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৯০০

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২৬ (সকাল ১১:০০ টা থেকে)।
  • আবেদনের শেষ তারিখ: ০৬ মে ২০২৬ (বিকেল ৫:০০ টা পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন