রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের শিক্ষার জগতে আরোও এক মুকুট যুক্ত হলো। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢুকে পড়লো রাজ্যের দুই নামকরা বিশ্ববিদ্যালয়। এদিন দেশের সেরা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রম তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। প্রকাশিত ক্রম তালিকা অনুযায়ী, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা অর্জন করেছে আইআইএসসি বেঙ্গালুরু। চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অষ্টম স্থানে রয়েছে কোলকাতা বিশ্ববিদ্যালয়। উক্ত তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের নাম।

এই খবরে কার্যত উচ্ছসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ আবেগপূর্ণ এক ট্যুইট করেন এদিন। উক্ত ট্যুইটে লেখেন, “এন.আই.আর.এফ র‌্যাঙ্কিং -এ রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে কোলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা।”

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা সচিবকে তলব

সেই সঙ্গে এদিন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি সার্বিক তালিকাও প্রকাশিত হয়েছে কেন্দ্র। যে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলার আইআইটি খড়্গপুর। প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ুর আইআইটি মাদ্রাজ। এছাড়াও দেশের সেরা কলেজের তালিকায় প্রথম দশে নাম রয়েছে কোলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা এই খবরে বেশ খুশি। ভবিষ্যতে আরোও ভালো কিছু করার জন্য আশার আলো দেখছেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের