JEE Main: শুরু হলো জেইই মেন সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া! আবেদন জানাবেন কিভাবে? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশন। চলবে আগামী ৭ই মার্চ রাত ৯টা পর্যন্ত। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা জেইই মেন এর অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

আবেদন জানাবেন কিভাবে?

১) জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ২ পরীক্ষার আবেদন জানানোর জন্য পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে জেইই মেন সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশনের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে রেজিস্টার অথবা লগ ইন করতে হবে।
৪) এরপর সেশন ২ পরীক্ষার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে ও ডকুমেন্টসগুলি জমা করতে হবে।
৫) এবার পরীক্ষা ফি জমা করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
৬) সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ কলকাতা মেট্রোরেলে বিনামূল্যে প্রশিক্ষণ

এর আগে প্রকাশিত হওয়া পরীক্ষা সূচি অনুসারে জানা যাচ্ছে, জেইই মেন সেশন ২ এর পরীক্ষা শুরু হতে চলেছে এপ্রিল মাসের ৬ তারিখ থেকে। পরীক্ষা আয়োজিত হবে ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ এপ্রিল নাগাদ। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষাটি। জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে মার্চের শেষ সপ্তাহের মধ্যে। প্রসঙ্গত, সম্প্রতি জেইই মেন সেশন ১, পেপার ১ এর ফলাফল প্রকাশ পেয়েছে। পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে তা দেখে নিতে পারেন পরীক্ষার্থীরা। এছাড়া পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের