UGC NET 2022: প্রকাশ পেল ইউজিসি নেট পরীক্ষার এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ! কিভাবে দেখবেন? জেনে নিন

Published By: Madhumita Pal | Published On:
Share:

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে প্রকাশ পেল ইউজিসি নেট ডিসেম্বর ২০২২ Phase-4 এর ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’। এর থেকে নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ধারণা হবে পরীক্ষার্থীদের। সেক্ষেত্রে ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’ দেখার জন্য ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট (ugcnet.nta.nic.in) এ যেতে হবে পরীক্ষার্থীদের।

কিভাবে চেক করবেন ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’?

১) ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’ চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত UGC NET Dec 2022 এর exam city information slip দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার স্ক্রিনে ‘এক্সাম সিটি ইনফরমেশন স্লিপ’ দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ

প্রসঙ্গত, ইউজিসি নেট ডিসেম্বর ২০২২ Phase-4 এর পরীক্ষা আয়োজিত হবে মার্চের ১১ ও ১২ তারিখ নাগাদ। এই phase-4 এ চারটি বিষয়ের পরীক্ষা হবে। সূত্রের খবর, আগামী পরীক্ষাগুলির এক্সাম সিটি স্লিপ প্রকাশ পেতে পারে মার্চের ১২ তারিখের পর। এছাড়া পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের