JEE Main পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানাল এনটিএ, পড়ুন বিস্তারিত প্রতিবেদন

Published By: Madhumita Pal | Published On:
Share:

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) -এর তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে জেইই মেন পরীক্ষার সময়সূচি। এবার জেইই মেন পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করলো এনটিএ। বৃহস্পতিবার রাতে এই পরীক্ষা সংক্রান্ত ঘোষণাগুলি করা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের জানানো হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (https://nta.ac.in/) -এ নজর রাখতে।

সম্প্রতি এনটিএর তরফে জেইই মেন পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পরীক্ষার্থীরা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট (https://nta.ac.in/) -এ গিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জানাতে পারবেন। জানা যাচ্ছে, জেইই মেন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুটি শিফটে। একটি শিফট হবে জানুয়ারিতে ও অপরটি হবে এপ্রিল নাগাদ। সেক্ষেত্রে জানুয়ারির শিফটে অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন আগামী ১২ই জানুয়ারি রাত ৯টা পর্যন্ত। আবার দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে এপ্রিল মাসে। সেক্ষেত্রে এই সেশনের রেজিস্ট্রেশন চলবে ৭ই ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চের মধ্যে।

আরও পড়ুনঃ ওএমআর শিটের নম্বর বিকৃতি নিয়ে মন্তব্য বিচারপতির

আগ্রহী পরীক্ষার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম, ইমেল আইডি, ফোন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে পরীক্ষার আবেদনপত্রটি পূরণ করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নথি সঠিকভাবে আপলোড করতে হবে পরীক্ষার্থীদের। তারপর রেজিস্ট্রেশন মূল্য সহ আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা ধার্য করা হয়নি এনটিএর তরফে। তবে জানানো হয়েছে, যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই কোনও স্বীকৃত বোর্ডের স্কুল থেকে ২০২১ বা ২০২২ সালে দ্বাদশ শ্রেণী বা সমতুল কোনোও পরীক্ষা দিয়েছেন বা আগামী বছরে দেবেন তাঁরা জেইই মেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীদের পূর্ববর্তী দ্বাদশ বা সমতুল পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। এছাড়া জেইই মেন পরীক্ষায় এর আগে যাঁরা অকৃতকার্য হয়েছেন তাঁরাও চাইলে এবছর ফের পরীক্ষা দিতে পারবেন।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের