NEET ও JEE একটি অভিন্ন পরীক্ষার মাধ্যমে হবে, নতুন সিদ্ধান্ত ইউজিসি’র

Published By: Madhumita Pal | Published On:
Share:

সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য এবং ডাক্তারি পড়ার উদ্দেশ্যে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য বর্তমানে ভারতের ছাত্রছাত্রীদের যথাক্রমে জে.ই.ই ( মেন & অ্যাডভান্সড) এবং নিট পরীক্ষা দিতে হয়। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক পরিশ্রম এবং লড়াইয়ের সম্মুখীন হতে হয়। এই বিষয়ে সরলতা আনতে চাইছে ইউজিসি। তাই ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল পরীক্ষার এন্ট্রান্স এবার সংযুক্ত করার পথে এগোতে চাইছে ইউজিসি। এই বিষয়ে একটি পরিকল্পনা মূলক প্রস্তাব দিয়েছে ইউজিসি। বিশেষজ্ঞ মহলের অনুমান, আগামী দিনে “কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট” বা “সি.ইউ.ই.টি” পরীক্ষার মধ্যেই এই সমস্ত এন্ট্রান্সকে আনা হতে পারে।

সম্প্রতি ইউজিসির চেয়ারম্যান এম. জগদেশ কুমার একটি সাক্ষাৎকারে বলেন, তিনটি এন্ট্রান্স পরীক্ষায় আলাদা আলাদা চারটি বিষয়ে অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত এবং বায়োলজিতে পরীক্ষা না দিয়ে একটি সামগ্রিক পরীক্ষা দিয়েই যাতে ধাপটি পের করা যেতে পারে তেমনই ভাবনা চিন্তা আছে। সেই অনুযায়ী, পরিকল্পনা চলছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য শীঘ্রই দেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং অধ্যাপকদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

চাকরির খবরঃ রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ

ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অর্থাৎ জে.ই.ই (মেন এবং অ্যাডভান্সড) পরীক্ষাতে থাকে পদার্থ বিদ্যা, রসায়ন বিদ্যা এবং গণিত। মেডিক্যাল পরীক্ষা তথা নিট পরীক্ষায় গণিতের বদলে বায়োলজি থাকে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের উভয় পরীক্ষার স্নায়ুর চাপ বজায় রেখে প্রিপারেশন নেওয়া এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা যায়। তাই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দিকে যাতে যাওয়া যেতে পারে সেজন্য এমন পরিকল্পনা করা হচ্ছে বলে ইউজিসি সূত্রে খবর।

এছাড়াও আরোও জানা যাচ্ছে, আগামীদিনে এই ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালে ভর্তির পরীক্ষাগুলো মাল্টিপল চয়েস পদ্ধতিতে এবং কম্পিউটারের মাধ্যমে হবে। কারণ বর্তমানের ও.এম.আর পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় মূল্যায়নের যথার্থতা নিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের