উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করছে জেলা স্বাস্থ্য দপ্তর, প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রার্থীকে স্থানীয় ভাষা ভালোভাবে জানতে হবে। পুরুষ এবং মহিলা উভয়প্রার্থীরা আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, বয়সসীমা, মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— DH&FWS/ASL/24-25/1262

পদের নাম— Laboratory Technician
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে বিজ্ঞান বিষয়ের বিষয়গুলি সহ যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স কমপ্লিট করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীর কম্পিউটার অপারেটিং সম্পর্কে বেসিক ধারণা থাকা অবশ্যক।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর প্রতি মাসে পারিশ্রমিক হলো ২২,০০০/- টাকা।
বয়সসীমা— এই পদের জন্য প্রার্থীরা ন্যূনতম ১৯ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে হেলথ টেকনিশিয়ান নিয়োগ

পদের নাম— TBHV
মোট শূন্যপদ— ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা— বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অনার্স সহ স্নাতক উত্তীর্ণ যে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি প্রার্থীকে সমকাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা রাখতে হবে। একই সঙ্গে ন্যূনতম ২ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হলো ১৮,০০০/- টাকা।
বয়সসীমা— আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে আগ্রহী প্রার্থীদের। এরজন্য আগ্রহী প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (wbhealth.gov.in) ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের নির্দিষ্ট আবেদন পেজে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে প্রত্যেক আবেদনকারীকে। সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি— এই নিয়োগের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগের স্থান— প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ— ১৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। আবেদনপত্র সাবমিট করার শেষ তারিখ হলো ১৬ সেপ্টেম্বর, ২০২৪।

চাকরির খবরঃ রাজ্যে ৭০০ টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন