আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরিপ্রার্থী হন এবং স্বাস্থ্য বিভাগে কাজ করতে চান, তবে সুখবর। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তর মারফত পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। ন্যাশনাল হেলথ মিশনের (NHM) আওতায় প্রার্থীদের নিয়োগ সম্পন্ন হবে। সারা পশ্চিমবঙ্গ থেকে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদন করতে পারবেন। নিয়োগের পর মাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও আরো খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
এক নজরে
পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে এখানে প্রার্থীদের দুটি পদে নিয়োগ করা হবে,
- কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং)
- কমিউনিটি হেলথ অফিসার (BAMS)
সব মিলিয়ে মোট ২২টি শূন্যপদ রয়েছে। প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা শূন্যপদ রাখা হয়েছে। এই নিয়ে বিস্তারিত তথ্য নিচের টেবিলে দেওয়া হলো:
| পদের নাম | মোট শূন্যপদ | UR | SC | ST | OBC-A | OBC-B | EWS | PWBD |
| কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) | ২১টি | 7 | 6 | 1 | 2 | 2 | 2 | 1 |
| কমিউনিটি হেলথ অফিসার (BAMS) | ১টি | 1 |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
পদ বিশেষে আবেদনকারীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
| কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) | 1. ২০২১ সাল বা তার পরে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing (BPCCHN কোর্স সহ) পাশ করতে হবে। অথবা, ২০২১ সালের আগে GNM/B.Sc/Post Basic B.Sc Nursing পাশ করা প্রার্থীরাও আবেদনের যোগ্য, তবে তাদের CPCH ট্রেনিং নিতে হবে।
2. প্রার্থীদের পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। |
| কমিউনিটি হেলথ অফিসার (BAMS) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BAMS পাশ এবং পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। |
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
বেতন
দুটি পদের ক্ষেত্রেই নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ইনসেন্টিভ (PLI) পাওয়া যেতে পারে।
আরও পড়ুনঃ WBCSC Assistant Professor Recruitment
আবেদন পদ্ধতি
- প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.hr.wbhealth.gov.in ভিজিট করতে হবে।
- সেখানে “Recruitment” সেকশনে গিয়ে বর্তমান বিজ্ঞপ্তির লিংকটি খুঁজে বের করে ক্লিক করতে হবে।
- Apply Now তে ক্লিক করে নিজের নাম, বয়স, ফোন নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- যেকোনো পরিচয়পত্র যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি।
- বয়সের প্রমাণপত্র।
- সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল বা আয়ুর্বেদ পরিষদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- স্থায়ী ঠিকানার প্রমাণ।
- পাসপোর্ট ছবি।
আবেদন ফি
সাধারণ বা আন-রিজার্ভড ক্যাটাগরির জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
এখানে পদ বিশেষে ভিন্ন ভিন্ন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের যাচাই করা হবে।
| পদ | নিয়োগ প্রক্রিয়া |
| নার্সিং প্রার্থীদের ক্ষেত্রে | প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে থাকবে ৮৫ নম্বর এবং তারপর ইন্টারভিউ হবে যেখানে থাকবে ১৫ নম্বর। মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ তালিকা তৈরি করা হবে। |
| BAMS প্রার্থীদের ক্ষেত্রে | প্রথমে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে যেখানে থাকবে ৮৫ নম্বর এবং তারপর ইন্টারভিউতে থাকবে ১৫ নম্বর। মোট প্রাপ্ত নম্বরে ভিত্তিতে নিয়োগ তালিকা তৈরি করা হবে। |
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ১ মার্চ, ২০২৬।
- রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ মার্চ, ২০২৬।
- আবেদনপত্র জমা দেওয়ার চূড়ান্ত তারিখ: ১৯ মার্চ, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.